
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে জঙ্গিবাদ, মাদক, যৌতুক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাং সহ সকল অপরাধ নিরোধ কল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাটলি ইউপি চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া, প্যানেল চেয়ারম্যান নজরুল
ইসলাম, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির ও ইউপি সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

















