Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

সৌদিতে পালিয়ে বেড়াচ্ছে আদম পাচার চক্রের প্রতারণার শিকার দুই যুবক

  • Reporter Name
  • আপডেট সময় : 05:59:18 pm, Sunday, 15 May 2022
  • 162 বার পড়া হয়েছে

সৌদিতে পালিয়ে বেড়াচ্ছে আদম পাচার চক্রের প্রতারণার শিকার দুই যুবক

তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশনের দুই যুবক আদম পাচারের খপ্পরে পরে সৌদি আরবে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলার সোনালী আলো ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৭ লক্ষ টাকা চুক্তিতে দুজনে সৌদি আরব গিয়ে এমন পরিস্থিতির শিকার বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তাদের পরিবারের পক্ষ হতে বোরহান উদ্দিন থানায় আদম ব্যবসায়ী মঞ্জু হাওলাদার এর বিরুদ্ধে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি তারা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বোরহান উদ্দিনের এক আদম ব্যবসায়ী মঞ্জু হাওলাদারের মাধ্যমে সাত লক্ষ টাকায় মার্কেটে ট্রলি ম্যানের কাজের চুক্তিতে সোদি ভিসা সংগ্রহ করে তারা। পরে গত ৫ ফেব্রুয়ারী দুইজন সৌদি আরবে যাওয়ার পর থেকে ভিসা জটিলতায় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী দুই যুবক তজুমদ্দিন উপজেলার শিবপুর নতুন হাট সংলগ্ন কাদির মাষ্টার বাড়ির রহিম পাটওয়ারী ছেলে মোঃ রাকিব এবং তার ভাগিনা চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার চর আইচা গ্রামের মঞ্জু রহমান ফরাজীর ছেলে সজীব ফরাজী।

রবিবার (১৫ মে ২০২২) প্রবাসী রাকিবের পিতা রহিম পাটওয়ারী তজুমদ্দিন প্রেসক্লাবে লিখিত অভিযোগে জানান, মঞ্জুর হাওলাদার বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে আসছে। আমার ভাই ও ভাগিনাকে তার মালীকানাধীন সোনালী আলো ট্রাভেলসের মাধ্যমে শপিংমলের কর্মি হিসেবে ৭ লক্ষ টাকা চুক্তিতে সৌদি আরবে পাঠাই। সেখানে যাওয়ার পর তাদেরকে যেই কোম্পানিতে চাকুরী দেওয়ার কথা বলেছে, তা না দিয়ে তার লোকেরা দুজনকে অন্য জায়গায় আটকিয়ে রেখেছেন।

সজীবের বাবা মঞ্জু ফরাজী জানান, এর আগে অন্য কাজ দিবে বলে তিনবার আমার ছেলেকেসহ দুজনকে অন্য কোম্পানির কাছে হস্তান্তর করে দেন। পরে রাকিব ও সজিব সেখান থেকে পালিয়ে বাড়িতে ফোন করে। এখন দুজনেই সৌদি পুলিশের ভয়ে না খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। এই নিয়ে মঞ্জুর হাওলাদারকে জানালেও কোন কর্নপাত করছেনা। আমরা বোরহানউদ্দিন থানায় অভিযোগ করেও এখনো সুরাহা পাইনি।

নাম প্রকাশ না করার শর্তে আরো এক ভুক্তভোগী অভিযোগ করেন, গত ১২ এপ্রিল (সোমবার) ৩ জন যাত্রীর ফ্লাইট হওয়ার কথা হলেও তাদের এখনও ফ্লাইট হয়নি। তাদের মধ্যে একজন জানিয়েছেন আমাদেরকে ফ্লাইট দিবে বলে এক সাপ্তাহ আগে ঢাকায় আনা হয়। কিন্তু এখনও কোন খোঁজ খবর নাই।

এদিকে সোনালী আলো ট্রাভেলসের মাধ্যমে সারাদেশ থেকে শতশত যুবককে প্রবাসে চাকুরি দেয়ার নাম করে প্রতারিত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বোরহান উদ্দিন অফিসের কর্ণধার ও মঞ্জু হাওলাদারের সহোদর রিপন হাওলাদার দাবী করেন, আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে প্রবাসে কর্মি পাঠায়। এধরনের অভিযোগ সত্য নয়। রাকীব ও সজীব সৌদি যাওয়ার পর পালিয়ে গেছে। পরে তাদের আত্মীয়রা থানায় অভিযোগ করলে সেখানে একটা সমযোতা হয়েছে। আমরা ১ লক্ষ টাকা দিয়ে তাদের অন্য কোম্পানীতে আকামা দেয়ার ব্যবস্থা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

সৌদিতে পালিয়ে বেড়াচ্ছে আদম পাচার চক্রের প্রতারণার শিকার দুই যুবক

আপডেট সময় : 05:59:18 pm, Sunday, 15 May 2022