Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কক্সবাজারে নান্দনিক “কউক ভবন” উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:48 pm, Monday, 16 May 2022
  • 105 বার পড়া হয়েছে

কক্সবাজারে নান্দনিক "কউক ভবন" উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ।।

পর্যটননগরী কক্সবাজারে প্রথম দশতলা বিশিষ্ট নানন্দিক উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত “কউক ভবন” প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধন করবেন ১৮ মে । ১ লক্ষ ৯৩ হাজার ৮১ স্কয়ার ফিটের ভবনটি নির্মাণে ব্যয় হয় ১১০ কোটি ৭ লক্ষ টাকা।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ (এলডিএমসি, পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে এই ভবন উদ্বোধন কার্যক্রমের প্রস্তুতিও বেশ এগিয়ে চলছে।

২০১৭ সালের ২৭ মার্চ কউক ভবন নির্মাণের জন্য ১.২১ একর জমি কউকের অনুকুলে বরাদ্দ প্রদান করা হয়। ১১২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় বরাদ্দ ধরে একই বছরের ৬মে ভবনটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১৫ জুলাই। করোনা পরিস্থিতিতে মেয়াদ বাড়ানোর পাশাপাশি আরো ২ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়। যার নির্মাণ কাজ ২০২১ সালে এসে শেষ হয়।

কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ জানান, ভবনটি নির্মাণে ১১৪ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ কাজ শেষে সাশ্রয় হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। এ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। নির্মাণ কাজে কোনো জটিলতা সৃষ্টি হয়নি। তাছাড়া কাজের গুণগতমান রক্ষায় সকল কর্মকর্তারা তদারকি করেছেন। এ কারণে কোনো অনিয়ম ঘটেনি, প্রচুর অর্থও সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই কউক ভিত্তিপ্রস্তর স্থাপন করে, নিজেই কউক ভবনের উদ্বোধন করছেন। এটিই তাঁর বিশাল প্রাপ্তি বলে জানান-কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ।

তিনি আরো জানান, অত্যাধুনিক এ ভবনের বেইজম্যান্ড ২২ হাজার ২৫ স্কয়ার ফিট, গ্রাউন্ড ফ্লোর ১৬ হাজার স্কয়ার ফিট, প্রথম ফ্লোর ২০ হাজার ৮৮২ স্কয়ার ফিট, দ্বিতীয় ফ্লোর ১৬ হাজার ৭৭ স্কয়ার ফিট, তৃতীয় ফ্লোর ১৯ হাজার ৫৩১ স্কয়ার ফিটসহ সর্বমোট ১ লক্ষ ৯৩ হাজার ৮১ স্কয়ার ফিট। এর মধ্যে রয়েছে মাল্টিপারপাস হল, ওয়াটার হারভেস্টিং, সোলার সিস্টেম, অগ্নিনির্বাপক ব্যবস্থা, রেস্ট হাউজ, ওয়াইফাইজোন, রেস্টুরেন্ট, সিসি ক্যামেরাসহ সবধরনের অত্যাধুনিক ও ডিজিটাল সব সুযোগ সুবিধা রয়েছে।

২০১৬ সালের ৬ জুলাই কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় সংসদ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৫ পাশ করা হয়। ২০১৬ সালের ১১ আগস্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর প্রথম চেয়ারম্যান হিসেবে লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদকে নিয়োগ দেয় সরকার। এরপর ১৪ আগস্ট তিনি যোগদান করেন। টানা ৩ মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কক্সবাজারে নান্দনিক “কউক ভবন” উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : 06:40:48 pm, Monday, 16 May 2022