Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির উপস্থিতিতে যাত্রাবাড়ীর বর্ণমালা স্কুলে অভিভাবকদের মিছিলে হামলা : আহত ২

  • Reporter Name
  • আপডেট সময় : 04:30:58 pm, Thursday, 19 May 2022
  • 254 বার পড়া হয়েছে

ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির উপস্থিতিতে যাত্রাবাড়ীর বর্ণমালা স্কুলে অভিভাবকদের মিছিলে হামলা : আহত ২

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর যাত্রাবাড়ীর বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে গঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তদন্তকারী কর্মকর্তারা স্কুল পরিদর্শনে এলে অভিভাবক ও শিক্ষার্থীরা কমিটির সভাপতি আব্দুস সালাম বাবুর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এসময় সালাম বাবুর লোকজন মিছিলকারীদের উপর হামলা চালালে মাহফুজ নানে একজনসহ দুজন গুরুতর আহত হয়। এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের সামনেই সভাপতির লোকজন তার বিরুদ্ধে সাক্ষ্যদানকারীদের সাথে বিবাদে লিপ্ত হয়। পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে গেলে যাত্রাবাড়ী থানা পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।
এদিকে, বর্নমালা স্কুলের অধ্যক্ষ ও সভাপতির দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্ত কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং ৬১৮/ক/স্বী:/৯৫/(অংশ-১)৩৩৪) এ তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে স্কুলটির অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন সহকারি সিনিয়র শিক্ষক ফরিদা ইয়াসমিন।
অভিযোগে জানা যায়, বর্ণমালা স্কুলে অবৈধভাবে পরিচালনা কমিটি গঠন, ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি, জামায়াত সমর্থিত শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন, কোচিং বাণিজ্য, উন্নয়নের নামে লাখ লাখ টাকা লোপাট, ভূয়া ভাউচারে লাখ লাখ টাকা লোপাট, পরীক্ষা ও কোচিং বাণিজ্যসহ অধ্যক্ষ ও সভাপতির স্বেচ্ছাচারিতায় সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অতিষ্ঠ। বিদ্যালয়ের ফান্ডের কোটি কোটি লোপট করে ইতোমধ্যে অধ্যক্ষসহ তার অনুসারীরা কোটি কোটি টাকা সম্পদের মালিক এবং সভাপতি শত কোটি টাকার মালিক হয়েছেন। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলেই শিক্ষকদের উপর নানাভাবে নির্যাতন চালানো হয়। কয়েকজন অভিভাবক বলেন, এক যুগেরও বেশি সময় ধরে একজন ব্যক্তিই সভাপতির দায়িত্ব পাওয়ায় দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মাত্রা ছাড়িয়ে গেছে। শিক্ষকরা নির্যাতিত হচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা নির্বাচিত প্রতিনিধি চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির উপস্থিতিতে যাত্রাবাড়ীর বর্ণমালা স্কুলে অভিভাবকদের মিছিলে হামলা : আহত ২

আপডেট সময় : 04:30:58 pm, Thursday, 19 May 2022