Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নরসিংদীতে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:05:42 pm, Saturday, 21 May 2022
  • 117 বার পড়া হয়েছে

নরসিংদীতে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা

রাজিব আহমেদ, নরসিংদী জেলা প্রতিনিধি।।

নরসিংদীর রায়পুরা উপজেলায় আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গরু খামারীদের গরু চুরি, ডাকাতি রোধে এক সচেতনতামূলক সভার আয়োজন করেছেন নরসিংদী জেলা পুলিশ।

শনিবার (২১ মে) সকাল ১১ টায় রায়পুরা উপজেলার রাজিউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে অত্র সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন, রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসগর হোসেন, সহকারী পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, সহকারী পুলিশ সুপার (সদর) আল-আমিন, সহকারী পুলিশ সুপার ( রায়পুরা সার্কেল) সত্যজিৎ ঘোষ, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর সাদেক, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ওসি ( অপারেশন) আতাউর রহমান, পৌর মেয়র জামাল মোল্লা ও রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মাসুদ।
স্বাগত বক্তব্যে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করার পর প্রতিমাসে থানায় ১৫/২০টি হচ্ছে। আমি ও আমার থানা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যেকোন অপরাধ সংঘটিত হলে তাত্ক্ষণিক থানার ডিউটি অফিসার বা আমার সরকারি মোবাইল নম্বরে জানাবেন। আমি সাথে সাথে ব্যবস্হা নিবো। আমার সরকারি নম্বর ২৪ ঘন্টা খোলা থাকে। পরে সভায় উপস্থিত অতিথিদের মুক্ত আলোচনা করার জন্য বলা হলে খামারি বারেক বলেন, আমার ১৫/২০ টা গরুর ছোট খামার পাশাপাশি ৩টি মুরগির সেট রয়েছে। বর্তমানে গোখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্হ হচ্ছি। এতে করে খামার পরিচালনা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। সরকার আমাদেরকে বিনা সুদে ঋণ দিলে আমরা গবাদিপশু প্রজন্নন বৃদ্ধি করতে পারবো। একতা এগো ফার্মের মালিক চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব বলেন, আমরা খামারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্হ হচ্ছি গরু চুরি ও ডাকাতির কারণে।আসন্ন ইদকে সামনে রেখে গরু চুরি ও ডাকাতি আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব চুরি, ডাকাতি রোধ করার জন্য পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি করার জন্য জেলা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। উপস্থিত খামারী ও ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দদের কথা প্রধান অতিথি মনোযোগ সহকারে শুনেন।
পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রায়পুরা দেশের সর্ববৃহৎ উপজেলা। এ উপজেলায় অনেক জ্ঞানী গুনী ও সুনামধন্য ব্যক্তিদের জন্ম। আমি বিশ্বাস করি আজকে উপস্থিত শ্রোতা ও মঞ্চে উপস্থিত সকলে মিলে চুরি,ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণ রোধ করা সম্ভব। তিনি গরুর খামার নিরাপত্তার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, সামাজিক ও পারিবারিকভাবে নিরাপত্তা জোরদার করা হয় তাহলে চুরি, ডাকাতি রোধ করা সম্ভব। পাশাপাশি সিসিটিভির আওতায় আনা গেলেও চুরি ডাকাতি রোধ করা যায়। আপনারা সিসিটিভির ক্যামেরা স্থাপনের ব্যবস্হা করুন। আমি আপনাদের নিশ্চিত করতে চাই নৌ-পথে পুলিশি টহল জোরদার করা হবে। রাতের বেলা মাছ ধরার নৌকা ছাড়া অপ্রয়োজনে কোন নৌকা নৌ-পথে চলবে না। আপনাদের এলাকার চিহ্নিত গরু চোর, ডাকাত ও মাদক সেবনকারী, মাদক বিক্রেতার তালিকা তৈরী করে স্থানীয় পুলিশের কাছে জমা বা তথ্য দিন। ওই তালিকা হবে স্বচ্ছ ও ব্যক্তি আক্রোশবিহীন। মাদক হচ্ছে সকল অপকর্মের মূল উৎস। মাদক বিক্রি বা মাদক সেবনকারীদের রোধ করতে হলে প্রয়োজন সামাজিক সচেতনতা সৃষ্টি করা। মাদক সামাজিক ও পারিবারিক একটি ব্যাধি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নরসিংদীতে পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভা

আপডেট সময় : 08:05:42 pm, Saturday, 21 May 2022