Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

দলিলে দাগ নাম্বার জালিয়াতির মাধ্যমে জমি খারিজের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:39:46 pm, Sunday, 22 May 2022
  • 138 বার পড়া হয়েছে

দলিলে দাগ নাম্বার জালিয়াতির মাধ্যমে জমি খারিজের অভিযোগ

মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব প্রতিনিধি।।

কিশোরগঞ্জের ভৈরবে দলিলের দাগ নাম্বার জালিয়াতির মাধ্যমে জমি খারিজ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ ও আব্দুর রহিমের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলো- শহরের চন্ডিবের উত্তরপাড়ার মৃত আঃ গফুরের পুত্র।
জানাযায়, শহরের চন্ডিবের খাঁ বাড়ির মৃত হাজী জহির উদ্দিন খানের কন্যা তাইয়্যেবা আলমগং পৈত্রিক সূত্রে চন্ডিবের মৌজার দাগ নং- ৩১৫৭, ৩১৫৮ ও ৩১৬৮, বিএস-৬৫৩৫ এবং আরএস ৯০৪ দাগে মোট ১১৯ শতাংশ ওরারিশান ভূমির মালিক। তাদের পৈত্রিক অংশের মধ্যে ৩১৫৭ ও ৩১৫৮ দাগে বিএস ৬৫৩৫ দাগে ৭৮.৭২ শতাংশ ভূমি মৃত হাজী জহির উদ্দিন খানের তিন পুত্র উমর ফারুক, আমির হামজা ও মাসুদ ইবনে খানের নিকট থেকে ক্রয় করেন আব্দুর রশিদ ও আব্দুর রহিম। এরিমধ্যে ৩১৫৭ ও ৩১৬৮ দাগের মধ্যে ৩৩.৪০ শতাংশ ভূমি মৃত হাজী জহির উদ্দিন খানের ৫ কন্যার ওয়ারিশান গোপন কওে এবং দলিল টেম্পারিং করে জালিয়াতির মাধ্যমে খারিজ করে নেন অভিযুক্ত আব্দুর রশিদ ও আব্দুর রহিম।
জালিয়াতির ঘটনা পরবর্তীতে জহির উদ্দিন খানের কন্যা তাইয়্যেবা আলমগংরা জানতে পেরে তাইয়্যেবা আলম বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কিশোরগঞ্জে মোকাদ্দমা করেন। সিআর মো:নং- ৬৮৩/২০২২খ্রি. উক্ত মোকাদ্দমায় বিবাদী করা হয় চন্ডিবের উত্তরপাড়ার মৃত আঃ গফুরের পুত্র আব্দুর রশিদ ও আব্দুর রহিমকে।
এছাড়াও ভূক্তভোগী ভূমি অফিসে খারিজ বাতিলের আবেদন করা হলে, ভূমি অফিস যাচাইবাচাই করে খারিজ বাতিল করেন বলে জানাগেছে।

এবিষয়ে ভৈরব থানার এএসআই নাছির জানান, বাদী তাইয়্যেবা আলম বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কিশোরগঞ্জে আব্দুর রশিদ ও আব্দুর রহিমকে বিবাদী করে মোকাদ্দমা করলে বিজ্ঞ আদালত ১৪৪ ও ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। এ মর্মে আমি বিবাদী আব্দুর রশিদকে নোটিশ প্রদান করি।
এবিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

দলিলে দাগ নাম্বার জালিয়াতির মাধ্যমে জমি খারিজের অভিযোগ

আপডেট সময় : 06:39:46 pm, Sunday, 22 May 2022