Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভোলার বোরহানউদ্দিনে রাস্তার পাশে থাকা বাসে আগুন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:49:39 pm, Thursday, 26 May 2022
  • 101 বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে রাস্তার পাশে থাকা বাসে আগুন

আলী হোসেন রুবেল ভোলা।।

ভোলার বোরাহনউদ্দিন উপজেলার আবুল বাজার এলাকায় রাস্তার পাশে থাকা দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-২০৩৮)-এ দুস্কৃতিকারীরা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। বুধবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে কিভাবে বাসে আগুনের সূত্রপাত, সেটি জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আবুল বাজার এলাকায় নির্মাণাধীন কালভার্টের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় ভোলা বাস মালিক সমিতির একটি ডাইরেক্ট বাসের চাপায় খোরশেদ আলম নামের এক পথচারী নিহত হন। এরপর থেকেই মামলা জটিলতার কারণে আদালতের নির্দেশক্রমে বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে বাসটি ওই এলাকার সড়কের পাশে রাখা হয়। বুধবার দুপুরের দিকে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে বোরাহানউদ্দিন ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।
ভোলা বাস মালিক সমিতির ডিপো কর্মকর্তা মো. আকতার হোসেন মঞ্জু বলেন, ‘বাসটি দুর্ঘটনার পর থেকে বোরাহনউদ্দিন থানার অধীনে ছিল। বাসচাপায় পথচারী মারা যাওয়ায় বোরহানউদ্দিন থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে মারা যাওয়া খোরশেদের পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসা হওয়ায় তারা কোনো মামলা করেনি। পুলিশের দায়ের করা মামলায় বুধবার আদালত বাসটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ সংবাদের পরপরই আমাদের কাছে খবর আসে বাসটিতে দুস্কৃতিকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভেয়েছেন। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। যেহেতু বাসটি বোরহানউদ্দিন থানা পুলিশের অধীনে ছিল তাই এ অগ্নিকা-ের ঘটনায় দায় তাদেরকেই নিতে হবে।

বোরাহানউদ্দিন থানার পরিদর্শক শাহীন ফকির বলেন, দুর্ঘটনার পর বাসটি থানায় আনা সম্ভব হয়নি। কোর্টের নির্দেশে বাসটি আমাদের হেফাজতে ছিল, কিন্তু থানায় জায়গার সংকুলান না হওয়ায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে বাসটি সড়কের পাশের রাখা হয়েছিল। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায় নি, তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে প্রকৃত ঘটনা কি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভোলার বোরহানউদ্দিনে রাস্তার পাশে থাকা বাসে আগুন

আপডেট সময় : 05:49:39 pm, Thursday, 26 May 2022