
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে হাসপাতাল পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষবিদ আবু হোরায়ারা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ নুর, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. রাজা মিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল আমিন, স্বেচ্ছাসেবক সম্পাদক রিপন মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপি নেতা আনিসুর রহমান তুতি, আব্দুস সালাম, হুমায়ূন কবির, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সদস্য হাজী নিজাম উদ্দিন, মুহিবুর রহমান শিশু, আনহার মিয়া, হাবিবুর রহমান হাবিব, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বেলাল আহমদ, তারেক মিয়া, আকমল হোসেন, আবুল হোসেন রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জয়নুর আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানভির আহমদ তামিম প্রমূখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার ও দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।

















