
আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলায় গতকাল ০১-০৬-২২ তারিখ রোজ মঙ্গলবার বেলা ১১ঘটিকার সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর ভোলা এর আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হল রুমে কৃষকদের সাথে মতবিনিময় ও রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার এস,এ পিপিও মোঃ বশির আহাম্মদ এর উপস্থাপনায় ভোলা সদর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড.এম এ সাত্তার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃ ওয়াসের কবির,সাবেক নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ড.মোঃ আলমগীর হোসেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বরিশাল, মোঃ হাসান ওয়ারিসুল কবির উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, ভোলা,মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর, ভোলা,মোহাম্মদ ইউনূস ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভোলা সদর,ভোলা। কি ভাবে উপজেলা পর্যায়ে কৃষকদের কৃষি চাষাবাদ আধুনিক ও যুগোপযোগী করা যায় এবং কি ভাবে কৃষকরা তাদের ফসলকে রোগমুক্ত রেখে সঠিক সময়ে অধিক ফসল ঘরে তুলতে পারে সেই বিষয়ে বক্তারা একাধিক মতামত তুলে ধরে। যাতে করে কৃষকরা সেই মতামতগুলোকে তাদের কৃষি কাজে ব্যবহার করে কৃষি চাষাবাদকে আধুনিকীকরণের পাশাপাশি সঠিক সময়ে অধিক পরিমাণে রোগমুক্ত ফসল ঘরে তুলতে পারে।

















