
বরিশাল ব্যুরো॥
বরিশালে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে সরকারি প্রোগ্রমের পাশাপাশি বে সরকারি উন্নয়ন সংগঠন সমুহ এর আয়োজনে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তণের দাবিতে বরিশালে রিক্সা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টায় নগরীর শিশুপার্কের সামনে থেকে শুরু হয়ে জিলা স্কুলের মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে জনসচেতনতা সৃষ্টিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় জন-আন্দোলনের (এপিএমডিডি) যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তব্য দেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির কবির, ক্যাব’র সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বেলা’র সমন্নয়কারী রিংকন বায়েন, রানর নির্বাহী পরিচালক রফিকুল আলম, প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা, কাউন্সিলর কহিনুর বেগম, স্কোপ’র নির্বাহী পরিচালক এনায়েত হোসেন শিপলু, আরোহি’র নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, ঢাকা আহসানিয়া মিশর’র সমন্নয়কারী, বিএফডিএস নির্বাহী পরিচারক মোঃ শাহ জালাল, মো: নাসির, রাক’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান খান, এডাব’র সমন্নয়কারী জাহাঙ্গির আলম বাবু, উন্নয়নকর্মী ইব্রাহিম হামিদ মাসুম, পরিবেশ কর্মী মশিউর রহমান বাবু প্রমুখ।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তণের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় লাখ লাখ মানুষ বন্যা, খরা, তাপপ্রবাহ এবং অন্যান্য মারাত্মক জলবায়ু দুর্যোগের মুখোমুখি হচ্ছে। তাই অবিলম্বে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার জন্য সরকারের আরও সক্রিয় ভূমিকা নেয়া উচিৎ। এর অংশ হিসেবে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তণ করতে হবে। এছাড়া জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতা হিসেবে বাংলাদেশ সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

















