Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা : উদ্ধার – ১, নিখোঁজ – ২

  • Reporter Name
  • আপডেট সময় : 09:36:53 pm, Sunday, 19 June 2022
  • 122 বার পড়া হয়েছে

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা : উদ্ধার - ১, নিখোঁজ - ২

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কাপাসিয়াতে দুই সন্তান নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। রোববার দুপুরের দিকে কাপাসিয়ার সিংহশ্রী গ্রামের বরামা সেতু এলাকায় ঝাঁপ দেন ওই নারী।তারা হলেন- কাপাসিয়া উপজেলার বিবাদিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী আরিফা আক্তার (৪০), কন্যা তাহমিদা আক্তার (৯) ও মুর্শিদা আক্তার (৭)। এদের মধ্যে তাহমিদাকে জীবিত উদ্ধার করা হলেও বাকি দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

এলাকাবাসী জানায় , উপজেলার বিবাদিয়া গ্রামের আব্দুল মালেকের সঙ্গে ১০-১২ বছর আগে আরিফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই মেয়ের জন্ম হয়। এর কিছুদিন পর রোগে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যান। এরপর থেকেই আরিফা অনেকটা অসহায় হয়ে পড়েন। তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কিছুটা লক্ষণ দেখা দেয়।

উদ্ধার হওয়া শিশু তাহমিদা জানায়, ‘রোববার সকালে জুতা, সিঙ্গারা ও জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে দুই বোনকে নিয়ে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মা। পরে আমাদের নদীর তীরে নিয়ে যান। দুজনকে দুহাতে ধরে নদীতে ঝাঁপ দেন মা। আমি মায়ের হাত ফসকে নদীতে থাকা বাঁশের মাচায় আটকে কান্নাকাটি করতে থাকি। এসময় মাছ ধরতে আসা জেলেরা আমাকে উদ্ধার করে।’

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাবেদ আলী খান বলেন, শিশু ও এলাকাবাসীর দেওয়া তথ্য মতে শীতলক্ষ্যা নদীতে ডুবে এখনো মা ও মেয়ে নিখোঁজ রয়েছে। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মা – মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা : উদ্ধার – ১, নিখোঁজ – ২

আপডেট সময় : 09:36:53 pm, Sunday, 19 June 2022