
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, জগন্নাথপুর উপজেলা অটোমিল মালিক সমিতির সভাপতি ও সুনামগঞ্জ জেলা রড-ডেউটিন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ জামাল মিয়া তালুকদারের ব্যক্তি উদ্যোগে কয়েক হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
২৪ জুন শুক্রবার চাল ও টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন, ত্রাণ বিতরণের উদ্যোক্তা আলহাজ জামাল মিয়া তালুকদার, ব্যবসায়ী ছইল মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ.লীগ নেতা ছালিক আহমদ পীর সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। #

















