
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত এমএম ট্রাস্ট এর পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৮ জুলাই শুক্রবার বাড়ি জগন্নাথপুর গ্রামে পরিবার প্রতি ৫০০ টাকা করে প্রায় শতাধিক পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন (হান্নান), জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন ও ট্রাস্টের কোষাধ্যক্ষ আবদুস সালাম।
অর্থ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান কাউন্সিলর শফিকুল হক এবং জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নগদ অর্থ পেয়ে দুর্গত মানুষের মুখে হাসি ফুটে উঠে। এছাড়া বন্যার শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্গত মানুষকে আর্থিক সহায়তা করে যাচ্ছেন এমএম ট্রাস্টের ট্রাষ্টি যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন (হান্নান)।

















