
সরওয়ার কামাল কক্সবাজার।।
মহেশখালীর মাতারবাড়ী থেকে একটি মামলায় আদালত থেকে দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। মহেশখালী থানা সূত্র জানাযায় ১৬ই জুলাই রাত সাড়ে ৭টায় জহির আহমদ (৫৫) নামের ওই ব্যক্তিকে মাতারবাড়ির তিতামাঝির পাড়া থেকে গ্রেফতার করা হয়। জহির -তিতামাঝির পাড়া গ্রামের জনৈক ইমদাদ আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানাযায় -১৯৮৩ সালে সংগঠিত একটি ঘটনায় সে সময় মহেশখালী থানায় একটি মামলা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত ওই ঘটনায় সম্পৃক্ত থাকার অপরাধে জহির আহমদকে ১৪ বছরে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে মামলার রায় প্রদান করেন। রায় প্রকাশের পর থেকে তিনি পলাতক ছিলেন। আদালত থেকে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারী পরোয়ানার কপি মহেশখালী থানায় আসার পর থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা চালায়, পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
তবে স্থানীয়রা বলছে -এতোদিন এই লোক প্রকাশ্য চলাফেরা করতেন এবং তৎকালীন এ মামলার বিষয়টি সুরাহা হয়ে গেছে মর্মে তিনি প্রচার করতেন।
মহেশখালী থানার (ওসি ) প্রণব কুমার চৌধুরী জানান- গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জহির আহমদকে গ্রেফতার করা হয়েছে।

















