
আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলায় জহুরুল ইসলাম নকিব একজন মানব দরদী এবং অত্যন্ত কর্মী বান্ধব নেতা। তিনি দলের এবং নেতাকর্মী যে কোন দুর্দিনে সবার আগে যে মানুষটিকে তৃণমূল নেতা কর্মীরা কাছে পায়। দলীয় নেতা-কর্মীদের ব্যক্তিগত ও সমাজিক সমস্যায় আপন হয়ে যে মানুষটি সকলের বিপদে নিজের আয়েসী জীবন রেখে অসহায়দের কাতারে এসে তাদের বিপদ মোকাবেলায় এক সাথে কাজ করেন।
আবার প্রকৃতিক দুর্যোগ অর্থাৎ মেঘনার ভাঙ্গনে রাজাপুর ইলিশা ধনিয়া কাচিয়ার মানুষ যখন দিশেহারা তখনও একমাত্র জহুরুল ইসলাম নকিব মানুষটি ই ছিলেন জনতার কাতারে। মরণ ব্যাধি করোনা যখন হানা দিয়েছে মানুষের প্রাণ নিতে, তখন জীবনের ঝুকি নিয়ে মৃত্যুকে উপেক্ষা করে বার-বার সাধারণ মানুষদের কাতার নেমে এসে নদীর পাড়ের গ্রামে গ্রামে গিয়ে অসহায়দের খুঁজে বের করে তাদের কে সরকারি সহায্যের পাশাপাশি তার ব্যক্তিগত উদ্যোগেও দিনের পর দিন সাহায্যে সহযোগিতা করেছেন এবং তাদের শক্তি ও সাহস যুগিয়েছেন। এই পরিশ্রমী মানুষটি আজ শুধু সদর উপজেলার মানুষের আপনজনই নন ভোলা জেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের হৃদয়ের মনিকঠোয় স্থান করে নিয়েছেন।
২০০১ সালে রাজ পথ না ছেড়ে নেতাকর্মীদের পাশে থেকে সকল আন্দোলন সংগ্রামে উৎসাহ যুগিয়েছেন এই আপোষহীন নেতা।

















