
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু।
পরিবার পরিকল্পনা বাগেরহাট জেলা সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দিলদার হোসেনের সভাপতিত্বে ‘সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের ওপরে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়, মোরেলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমূখ।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কাজের স্বীকৃতি স্বরূপ আসমা আক্তার জান্নাতি, সোনিয়া আক্তার, মহিউদ্দি¬¬ন মিঠু, নির্জণ মজুমদারসহ ৫ জনকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগীয় পর্যায়ে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ শ্রেষ্ঠ সম্মানিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু।

















