
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু।
স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায়।
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, দৈনিক জনকন্ঠ সংবাদদাতা গনেশ পাল।
মতবিনিময় সভায় উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

















