
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সোমবার পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, পৌর কাউন্সিলর কামাল হোসেন, সাংবাদিক আলী আছগর ইমন, আবদুল ওয়াহিদ প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ আশরাফ আলী। এ সময় ওসি (তদন্ত) সুশাংক পাল, বজলুর রশিদ চৌধুরী, পৌর কাউন্সিলর আলাল হোসেন, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, হাসপাতাল পয়েন্ট বাজার সেক্রেটারি আবদুল হান্নান, ব্যবসায়ী দুদু মিয়া, আমিনুল ইসলাম রাব্বি, বাবুল আহমদ, বিলাল আহমদ, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, টুনু মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























