
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রয়াত মরমি সাধক কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর প্রয়াণ দিবসের অনুষ্ঠানের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২ আগস্ট মঙ্গলবার জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে অবস্থিত মরমি সাধক কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর মন্দির (কুঞ্জঘর) পরিদর্শন করেন সিলেট বিভাগের সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল হামিদুল হক।
পরিদর্শনকালে তিনি রাধারমণের প্রয়াণ দিবস উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের জন্য মন্দির কমিটির কাছে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ আক্তার হোসেন ও স্থানীয় ৩নং ওয়ার্ডের
কাউন্সিলর মোঃ আলাল হোসেন।

















