Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:45:14 pm, Saturday, 13 August 2022
  • 195 বার পড়া হয়েছে

রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি ।।

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুরের ২০-২৫টি পরিবারের প্রায় ৪০ বিঘা জমি জবর দখল করার অভিযোগ উঠেছে সাবেক এমপি ইসরাফিল আলম ও তার স্ত্রী আওয়ামীলীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সুলতানা পারভিন বিউটির বিরুদ্ধে। বর্তমানে প্রয়াত এমপি ইসরাফিলের স্ত্রী সুলতানা পারভিন বিউটি জমিগুলো জবর দখল করে রেখেছেন। শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর মোড় এলাকায় ভূক্তভোগী পরিবারের অয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জমি হারানো ভূক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে অভিযোগে বলা হয়, উপজেলার কাশিমপুর গ্রামের ২০-২৫টি পরিবারের কাশিমপুর মৌজায় প্রায় ৪০ বিঘা জমি গত ২০১৫ সালে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি ইসলাফিল আলম ক্ষমতায় থাকাকালীন সময়ে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ও নিজে সম্পত্তিগুলো জবর দখল করেন। এরপর ওই সময় এমপি ইসরাফিল আলম প্রায় ৪০ বিঘা সম্পত্তির চারেদিকে ইটের প্রাচীর দিয়ে ঘিরে নিয়ে পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার গড়ে তোলেন। এর মধ্যে ইসলাফিল আলম সম্পত্তিগুলো দখলে রাখা অবস্থায় গত ২০২০ সালে মৃত্যু বরণ করলে তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি ওই সম্পত্তিগুলো জোরপূর্বক জবরদখলে রাখে। বর্তমানেও সাবেক এমপি ইসরাফিলের স্ত্রী সুলতানা পারভিন বিউটি সম্পত্তিগুলো দখলে রেখেছেন।

অভিযোগে আরও বলা হয়, সম্পত্তির মালিকগণ জমি দখলের প্রতিবাদ জানালে মালিকদের বিভিন্নভাবে মামলা, ভয়-ভীতি ও ক্রসভায়ারের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। ভুক্তুভোগী পরিবারের দাবি, সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসন ও রাজনৈতিক মহলে দিনের পর দিন অভিযোগ করে এবং ধর্ণা দিয়েও কোন প্রতিকার মেলেনি। সবাই শুধু সময় ক্ষেপন করেছেন। বর্তমানে ভূক্তভোগী পরিবারগুলো তাদের জমি হারিয়ে কষ্টে জীবন যাপন করছে। দ্রæত সাবেক এমপি ইসলাফিল আলম ও তার স্ত্রী সুলতানা পারভিন বিউটির জবরদখলে রাখা সম্পত্তিগুলো ভূক্তভোগী পরিবারকে ফিরিয়ে দেওয়া জন্য এবং ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ভূক্তভোগী ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। এ সময় উপস্থিত ছিলেন, জমি হারানো ভূক্তভোগী জালাল হোসেন, এবাদুল, এচাহক সরদার, আব্দুস সাত্তার, আনোয়ার, আজিম উদ্দিন, এরশাদ আলী, সাগর, মারিয়া খাতুন, বেলি বেগম, মিনোকাসহ আরো অনেকেই।

এদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক (প্রয়াত) এমপি ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি বলেন, আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় সম্পত্তিগুলো বৈধভাবে কিনে সেখানে একটি কৃষি খামার গড়ে তুলেছেন। আমার স্বামী ও আমি কারও সম্পত্তি অবৈধভাবে দখল করে নাই। শুধু সাদেকুলের কিছু জমি নিয়ে সরকারি মামলা চলছে তাই ওটা সমাধান করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : 05:45:14 pm, Saturday, 13 August 2022