
পটুয়াখালী প্রতিনিধি ।।
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় শহরের পুরাতন বাজার মদন মোহন জিউর আখড়াবাড়ী থেকে এক বনাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে মঙ্গল প্রদিপ প্রজ্বলন, বেলুন ফেস্টুন উরিয়ে র্যালীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ১০ টায় মদন মোহন জিউর আখড়াবাড়ী মিলনায়তনে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ (পিপিএম), আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভি.পি. আঃ মান্নান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহম্মেদ মৃধা প্রমুখ।

















