
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঐহারকোনা গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে আবদুল হাসিম ও এনায়েতনগর গ্রামের আলীনুর এর ছেলে সোয়েব মিয়া।
এর মধ্যে আবদুল হাসিম নারী নির্যাতন মামলার আসামী ও সোয়েব মিয়া মাদকদ্রব্য মামলার আসামী। গ্রেফতারকৃতদের ২৬ আগস্ট শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন।র

















