Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভোলার লালমোহনে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:12 pm, Wednesday, 31 August 2022
  • 138 বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার লালমোহনের লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রিমা নামে এক গৃহবধূ স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন দুই সন্তানের জননী এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেলেন দুই সন্তানকেও। পালানোর সময় সঙ্গে করে নগদ ৭৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে অভিযোগ স্বামীর।

সোমবার (২৯আগস্ট) দিনগত রাতে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া গৃহবধূ রিমা বেগম(২৬) ওই ইউনিয়নের ইলেকট্রনিক্স ব্যবসায়ীর স্ত্রী এবং পার্শ্ববর্তী ধলীগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ করিমগঞ্জ গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে।

ভুক্তভোগী জুবায়ের হোসেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় লালমোহন থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৮ বছর আগে জুবায়ের হোসেন সঙ্গে রিমা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি কন্যাসন্তান ও দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

কিছুদিন আগে থেকে গৃহবধূ রিমা বেগমের দূর সম্পর্কের মামা পরিচয়ে তজুমুদ্দীন উপজেলার গ্লোবপুর গ্রামের মতিউর রহমান পাটোয়ারী বাড়ির ইদ্রিস দরবেশের ছেলে মো.নুর-হাফেজ(৩২) তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন।

এক পর্যায়ে রিমা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী ও তার পরিবারের লোকজন রিমাকে বারবার নিষেধ করলেও তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সোমবার রাতে স্বামী বাজারে তার নিজ দোকানে থাকা অবস্থা দুই সন্তানসহ ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকা নিয়ে প্রেমিক নুর নাফেজের হাত ধরে পালিয়ে যান রিমা বেগম।

কান্নাজড়িত কণ্ঠে স্বামী জুবায়ের হোসেন বলেন, পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে কম ভালোবাসা দিইনি। ব্যবসায়ীক জীবন থেকে অনেক শ্রম দিয়ে অর্থ উপার্জন করে স্ত্রী ও পরিবারকে দিয়েছি সুখে থাকবো বলে। সেই সুখের ঘরে আগুন লাগিয়ে পালিয়েছে রিমা বেগম। সে আমাদের দুই সন্তানের কথাও চিন্তা করেনি। যাওয়ার সময় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। আমি তার উপযুক্ত বিচার ও আমার দুই সন্তান (ছেলে/মেয়ে) এবং অর্থ-সম্পদ ফিরে পেতে চাই।

গৃহবধূ রিমার বেগমের মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিম মিয়া বলেন, পরকীয়ার টানে গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। একটা পরিবারের তিলে তিলে গড়া সম্মান ও স্বপ্ন ধুলায় মিশে যায়; যা কাম্য নয়।

লালমোহন থানার এস আই জাহিদ হাসান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।আমরা প্রাথমিক ভাবে তদন্তে আসছি,তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভোলার লালমোহনে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

আপডেট সময় : 07:41:12 pm, Wednesday, 31 August 2022