Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাণীনগরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকতা-কর্মচারীদের কর্মবিরতি

  • Reporter Name
  • আপডেট সময় : 09:08:07 pm, Wednesday, 14 September 2022
  • 112 বার পড়া হয়েছে

রাণীনগরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকতা-কর্মচারীদের কর্মবিরতি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের) কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। বুধবার তৃতীয় দিনের মতো এ কর্মবিরতি চলে।

এর আগে দাবি আদায়ের লক্ষ্যে সোমবার থেকে চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার তৃতীয় দিনের মতো সকাল সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে দাবি সংবলিত ব্যানার টাঙিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান নিয়ে বসে থাকতে দেখা যায়।

এ সময় রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান বলেন, তার অফিসে অন্তত ৯ জন জনবল প্রয়োজন। কিন্তু তারা সেখানে মাত্র ৪ কাজ করছেন। জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পদোন্নতি পেয়ে উঁচু পদে যেতে পারেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এই সুযোগ নেই। তাদের দপ্তরে যারা অফিস সহকারী কিংবা পিআইও পদে ঢুকছেন, ওই পদে থেকেই অবসর নিচ্ছেন। একই দেশে দুই রকম নিয়ম থাকতে পারে না বলেও জানান তিনি।

পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবাযন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং পদ আপগ্রেডেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাণীনগরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকতা-কর্মচারীদের কর্মবিরতি

আপডেট সময় : 09:08:07 pm, Wednesday, 14 September 2022