Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে রেকর্ড টেম্পারিং করে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:31 pm, Sunday, 18 September 2022
  • 78 বার পড়া হয়েছে

নোয়াখালীতে রেকর্ড টেম্পারিং করে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীতে রেকর্ড টেম্পারিংয়ের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে ব্যাংক থেকে মোটা অংকের ঋণ ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী লন্ডন প্রবাসী মো. জোবায়ের এর ভাই মোহাম্মদ নুরুল্লাহ ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ নুরুল্লাহ বলেন, আমার ভাই মো. জোবায়ের ১৯৯৮ সালে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর এলাকার সাড়ে ছয় শতাংশ জমি ক্রয় করেন। তারপর এক বছর পর পৌরসভার নকশা অনুযায়ী চারতলা ভবন নির্মাণ করেন। তিনি প্রবাসে থাকায় বাড়িটির ক্ষমতা আমাকে হস্তান্তর করেন। কিন্তু ২০১৮ সালে পত্রিকার মাধ্যমে জানতে পারি বাড়িটি নিলামে বিক্রি হবে।

মোহাম্মদ নুরুল্লাহ আরও বলেন, বিষয়টি নিয়ে ইসলামি ব্যাংক মাইজদী শাখায় যোগাযোগ করলে জানতে পারি একটি জালিয়াত চক্র রেকর্ড টেম্পারিং করে জাল দলিল দিয়ে ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নিয়েছেন। এ বিষয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ জমা দিলে তিনি জালিয়াত চক্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি ব্যবস্থা নিতে নোয়াখালী জোনাল সেটেলমেন্ট কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় চক্রটি ইসলামি ব্যাংক দত্তেরহাট শাখা থেকে একই ভাবে জাল দলিল দেখিয়ে কোটি টাকা ঋণ নিতে চেষ্টা করেন।

বাড়ি দখলের অভিযোগের বিষয়ে মোহাম্মদ নুরুল্লাহ বলেন, গত ৪ সেপ্টেম্বর জালিয়াত চক্রের সদস্য মো. আনোয়ার খান ইসলামি ব্যাংক দত্তেরহাট শাখার ম্যানেজারের উপস্থিতিতে দারোয়ানকে মারধর করে বাড়িতে প্রবেশ করে। এবিষয়ে সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়ে আমাদের বাড়িতে উঠতে হয়। কিন্তু মো. আনোয়ার খান উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতির মামলা দিয়ে হয়রানি করছে।

মোহাম্মদ নুরুল্লাহ আরও বলেন, জালিয়াত চক্রের সুরাইয়া আফরিন-আনোয়ার খান বাড়ির মিথ্যা পাওয়ার অব অ্যাটর্নি দেখিয়ে এই কাজ করছে। তারা বলছে টাকার অভাবে আমার ভাই জমি বিক্রি করেছে। আসলে রেকর্ড কিপার হুমায়ুন কবির গাজি রেকর্ড বইয়ে টেম্পারিং করে এসব জালিয়াতি কাজে সহযোগিতা করছে। আমি এই চক্রের সাথে জড়িত সকলের বিচার চাই।

এবিষয়ে রেকর্ড কিপার হুমায়ুন কবির গাজি বলেন, বিষয়টি দেড় বছর আগে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে আমি নোয়াখালী অফিসে নাই। ৩ মাস আগে আমি দিনাজপুরে বদলি হয়েছি।

ইসলামি ব্যাংক দত্তের হাট শাখার প্রিন্সিপল অফিসার মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, ওভার ডিউ হয়ে যাবার কারণে আমি টাকা সংগ্রহের জন্য ওই বাড়িতে গিয়েছিলাম। মারধরের বিষয়টি আমার জানা নেই।

অভিযোগের বিষয়ে আনোয়ার খান সাংবাদিকদের জানান, আমার কাছে সকল কাগজপত্র আছে, তাদের অভিযোগ সত্য নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে রেকর্ড টেম্পারিং করে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : 08:53:31 pm, Sunday, 18 September 2022