
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় ৩০ লিটার চোলাই মদসহ ৩ জনসহ গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত ৬জনসহ ৯জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। গত
রোববার রাতে উপজেলার দড়িমাছিমপুর ব্রীজের ওপর থেকে চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।চোলাই মদসহ আটকৃতরা হলো উপজেলার মাছিমপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে মো.ফারুক (২৭), আবদুল আউয়াল মিয়ার ছেলে বিল্লাল মিয়া ও একই উপজেলার নাগেরচর গ্রামের অতুল চন্দ্র সুত্রধরের ছেলে চন্দন সূত্রধর। গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত আটককৃতরা হলো উপজেলার মাছিমপুর গ্রামের মৃত জবেদ আলী ও সংরক্ষিত মহিলা সদস্য চম্পা বেগমের ছেলে মো.জয়(২৫),দক্ষিণ নারান্দিয়া গ্রামের মজিবুর রহমান (৫০),স্ত্রী শামিমা আক্তার (৪১),ছেলে মো.সায়েম(২১) ও সিয়াম(২০) এবং একই উপজেলার হাড়াইকান্দি গ্রামের মো.কার্তিক মিয়ার ছেলে মো.মানিক (২৮)।তিতাস থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল হাকিম বলেন,
ওসি স্যারের নির্দেশনায় গত রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় দড়িমাছিমপুর ব্রীজের ওপর যাত্রীসহ একটি সিএনজি চালিত অটোরিকশা সন্দেহ হলে তল্লাশি করে ৩০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করি।
উপ-পরিদর্শক(সেকেন্ড অফিসার) গিয়াস উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্যারের নির্দেশনায় অভিযান চালিয়ে বিভিন্ন মামালায় গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত ৬ জন এবং ৩০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
৩ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।সবাইকে আজ সোমবার সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

















