Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাবিতে দুইদিন ব্যাপী বিজ্ঞান উৎসব শুরু ২৪ সেপ্টেম্বর

  • Reporter Name
  • আপডেট সময় : 06:53:06 pm, Tuesday, 20 September 2022
  • 196 বার পড়া হয়েছে

রাবিতে দুইদিন ব্যাপী বিজ্ঞান উৎসব শুরু ২৪ সেপ্টেম্বর

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘৬ষ্ঠ আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২২’ শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। দুইদিন ব্যাপী এই উৎসবের আয়োজন করেছে রাবি সায়েন্স ক্লাব। এবারের আয়োজনে থাকছে ১১টি বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা। এছাড়াও থাকবে ভ্রাম্যমাণ জাদুঘর, মুভি বাস, মহাকাশ প্রদর্শনী ও গবেষণাগার প্রদর্শনী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দুইদিন ব্যাপী আয়োজনে একক অংশগ্রহণে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, তিন মিনিট থিসিস প্রজেকশন, পোস্টার প্রজেকশন, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব ও ফটোগ্রাফি কনটেস্ট এবং দলীয় অংশগ্রহণে থাকছে প্রোজেক্ট শো কম্পিটিশন ও প্রোগ্রামিং কনটেস্ট।

প্রতিযোগিতায় রেজিস্ট্র্রেশনের শেষ সময় আগামী ২২ সেপ্টেম্বর, রাত ১২টা পর্যন্ত। রেজিস্ট্রেশনে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফি ধরা হয়েছে।

প্রসঙ্গত, সাইন্স ক্লাব ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে বিজ্ঞান প্রচারের লক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্সে, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেনতামূলক বিভিন্ন আয়োজন করছে। করোনা কালীন সামাজিক জনসচেতনতামূলক কাজও করেছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাবিতে দুইদিন ব্যাপী বিজ্ঞান উৎসব শুরু ২৪ সেপ্টেম্বর

আপডেট সময় : 06:53:06 pm, Tuesday, 20 September 2022