Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:52:56 pm, Tuesday, 27 September 2022
  • 74 বার পড়া হয়েছে

তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাউল বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার কলাকান্দি ইউনিয়নে।ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাউলের ডিলার ও কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ছাবিকুল ইসলামের শশুর বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১ বস্তা চাউল পাওয়ার পরই ঘরটিকে সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ।গতকাল মঙ্গলবার
সরজমিনে গিয়ে দেখা যায়,সংশ্লিষ্ট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তথা একই গ্রামের মতিউর রহমান,মো.কাইয়ুম,আবদুল আজিজ, আঞ্জুমান বেগম ও মিনরা বেগমরা জানান,আমাদের নাম
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা স্বত্ত্বেও বিগত ৫ বছর যাবৎ আমরা কোন প্রকার খাদ্য সহায়তা পাই নাই। আমরা বার বার ডিলার ছাবিকুলের কাছে গেলেও তিনি এমাসে নয়,আগামী মাসে বলে আমাদেরকে হয়রানি করছে।নাম প্রকাশে অনিচ্ছুক ছাবিকুলের এক কার্ডধারী প্রতিবেশী জানান,আমার কাছে ১৫ টাকা কেজি দরের চাউল ৩০ টাকা করে নিয়েও সে ৩০ কেজির জায়গায় ২৫/২৬ কেজি করে চাউল দিয়েছে।আমি তার কারণ জানতে চাইলে সে আমার কার্ড বাতিল করে দিবে মর্মে হুমকি প্রদান করে।স্থানীয় এক মুরব্বি জানান,ছাবিকুল ইসলাম বিএনপির রাজনীতি করেও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের মাধ্যমেই সে বর্তমান সরকারের
খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাউলের ডিলারশিপটি নিতে পেরেছেন।আজকে যদি আ.লীগের কোনো কর্মীকে এই ডিলার শিপটি দিতেন, তাহলে এই ধরনের অনিয়ম হতো না।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।এব্যাপারে কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার বলেন,ডিলার ছাবিকুল তার শাশুড়ীর কার্ড দেখিয়ে বস্তার বস্তার চাউল সরিয়েছে,অথচ তার শাশুড়ীর কার্ড ডিলার ছাবিকুলের আওতায় নয়,অন্য ডিলারের আওতায়।আমার কাছে তার বিরুদ্ধে ওজন কম দেয়াসহ বাহিরে চাউল বিক্রি ও স্বজন প্রীতি করেছে এমন অনেক অভিযোগ আছে।কলাকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবিকুল ইসলাম বলেন,আমার বিরুদ্ধে যড়যন্ত্র করা হচ্ছে,আমি তার সাথে জড়িত না।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ জানান,খাদ্যবান্ধব কর্মসূচির ১ বস্তা চাউল ডিলার ছাবিকুলের শশুর বাড়ির ঘর থেকে পাই। তাৎক্ষণিক ভাবে ঘরটিকে সিলগালা করে দেই।এখানে ওজনে কম দেওয়ার, বাহিরে বিক্রি ও স্বজন প্রীতি করার কোন সুযোগ নেই। তার বিরুদ্ধে মৌখিক অনেক অভিযোগ রয়েছে, এব্যাপারে যদি হাতে কোন লিখিত অভিযোগ পাই তার ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : 10:52:56 pm, Tuesday, 27 September 2022