Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাণীনগরে ধর্ষণ মামলার ২৪ দিনেও আসামি গ্রেফতার নেই

  • Reporter Name
  • আপডেট সময় : 11:32:04 pm, Saturday, 1 October 2022
  • 113 বার পড়া হয়েছে

রাণীনগরে ধর্ষণ মামলার ২৪ দিনেও আসামি গ্রেফতার নেই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রী (১৭) কে ধর্ষণের ঘটনায় মামলার ২৪ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, আসামিরা এলাকায় ঘোরাফেরা করলেও রহস্যজনক কারনে পুলিশ তাদের ধরছে না। আর আসামি পক্ষের লোকজন বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে গৃহবধূ তার বাবার বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওইদিন রাতে বাড়িতে তার পরিবারের লোকজন কেউ ছিল না। গভীর রাতে ঘরের জানালা ভেঙে চাচাতো দেবর রনি ও প্রতিবেশী চাচা দেলোয়ার ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূ তাদের দেখতে পেলে তারা দু’জন ওড়না দিয়ে গৃহবধূর চোখ-মুখ বেঁধে ফেলেন। এরপর দেবর রনি গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। আর ধর্ষণের সহায়তা করেন প্রতিবেশী চাচা দেলোয়ার। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর ওই গৃহবধূর মা বাদী হয়ে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রহেদুল ইসলামের ছেলে রনি ইসলাম (২৪) ও কালীগ্রাম ডাকাহারপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে দোলোয়ার হোসেন (৩৫) কে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী গৃহবধূ ও মামলার বাদী তার মা জানান, মামলা দায়ের ২৪ দিন পেরিয়ে গেলেও মামলার আসামিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার আসামিরা এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশেকে খবর দিলেও পুলিশ আসামিদের ধরছে না। এছাড়া আসামি পক্ষের লোকজন আমাদেরকে মামলা তুলে নিতে এবং ঘটনাটি মিমাংসা করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে করে আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। দ্রæত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাণীনগরে ধর্ষণ মামলার ২৪ দিনেও আসামি গ্রেফতার নেই

আপডেট সময় : 11:32:04 pm, Saturday, 1 October 2022