Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নতুন প্রজন্মের কাছে মালেক উকিলের আদর্শ অনুকরণীয়

  • Reporter Name
  • আপডেট সময় : 06:17:49 pm, Monday, 17 October 2022
  • 79 বার পড়া হয়েছে

নতুন প্রজন্মের কাছে মালেক উকিলের আদর্শ অনুকরণীয়

নোয়াখালী প্রতিনিধি।।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ড সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেছেন, নতুন প্রজন্মের কাছে নির্লোভ রাজনৈতিক ব্যক্তি হিসেবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে। আবদুল মালেক উকিল মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের করব জিয়ারত শেষে আবদুল মালেক উকিলের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শিহাব উদ্দিন শাহিন বলেন, রাজনীতির আদর্শ এবং দেশ প্রেম বলতে যা বোঝায় তার উদাহরণ হলো আবদুল মালেক উকিল। কারণ তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা-স্বাধিকার আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে আবদুল মালেক উকিল কখনোই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ করেননি। ফলশ্রুতিতে তাকে অনেক জেল-জুলুম ও কারানির্যাতন ভোগ করতে হয়েছে।

শাহীন বলেন, আবদুল মালেক উকিল স্বৈরশাসকদের রক্তচক্ষু, ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের ক্ষুদ্রতম সময়ে জনগণ ও এলাকার উন্নয়নে অনেক প্রতিষ্ঠান স্থাপন এবং শত শত বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তাঁর অনন্য সাধারণ এসব অবদানের কারণে মৃত্যুর ৩৫ বছর পর তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল নেমেছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম আবদুল মালেক উকিলের বড় ছেলে গোলাম মহি লাতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মিলন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, নোবিপ্রবি’র আবদুল মালেক উকিল হলের প্রভোষ্ট মেহেদী হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা জিএস কাশেম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুস জাহের, বাঁধেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোক্তার হোসেন প্রমূখ।

এদিকে, আবদুল মালেক উকিলের মৃত্যু বাষির্কী উপলক্ষে জেলা মডেল মসজিদ, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, মাইজদী গালর্স একাডেমি হাই স্কুল, জেলা আওয়ামী লীগ এবং মোহামেডান স্পোটিং ক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আবদুল মালেক উকিলের মৃত্যু বাষির্কীতে জেলায় দিন ব্যাপি কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নতুন প্রজন্মের কাছে মালেক উকিলের আদর্শ অনুকরণীয়

আপডেট সময় : 06:17:49 pm, Monday, 17 October 2022