Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:47 pm, Thursday, 27 October 2022
  • 115 বার পড়া হয়েছে

মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ বাংলা ১৪২৮ সনের জন্য ইজারা দেওয়া হয়েছে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল। কিন্তু নদী থেকে বালু উত্তোলন না করে ইজারাদার অবৈধভাবে কেটে নিচ্ছেন পাড়সংলগ্ন ফসলি জমির মাটি। স্থানীয়দের কোনো বাধাই তোয়াক্কা করা হচ্ছে না। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনের কবলে পড়েছে নদীর পাড় সংলগ্ন ফসলি জমি, ফলদ ও বনজ বাগান। চরম হুমকিতে রয়েছে শশ্মানঘাট, খেয়াঘাট, বাজার রক্ষা বাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, মাদ্রাসা, ঈদগাহসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ। চরম হুমকিতে পড়েছে ফকিন্নি নদীর ওপর নির্মিত সেতু। ইজারাদারের অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার মিলছে না। অবশেষে ইজারাদারের কবল থেকে ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠানসহ ফকিন্নি নদীর সেতু বাঁচাতে আজ বুধবার বিকেলে ত্রিমোহিনী এলাকায় নদীর সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন ভূমি মালিক, নুরুল্লাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নুরুল্লাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলে রাব্বী তারেক, সহকারী শিক্ষক কামরুজ্জামান, ভূমি মালিক আল মামুন, স্থানীয় বাসিন্দা সোহেল রানা, শিক্ষার্থী হালিমা আক্তার শান্ত, আশিকুজ্জামান অন্ত প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলা ১৪২৮ সনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল ইজারার জন্য দরপত্র আহবান করা হয়। এতে ৫২ লাখ ৯৪ হাজার ৭০১ টাকায় এ বালুমহাল ইজারা নেন নকিব এন্টারপ্রাইজ। ইজারাদার নদী থেকে বালু উত্তোলন না করে খননযন্ত্র দিয়ে পাড় সংলগ্ন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন। এতে আশপাশের ফসলি জমি, ফলদ ও বনজ বাগানসহ বিভিন্ন প্রতিষ্ঠান চরম হুমকির মুখে পড়েছে। বক্তারা অভিযোগ করে বলেন, বাধা নিষেধ করার পরও গায়ের জোরে মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইজারাদার। নওগাঁ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। অবিলম্বে মাটিকাটা বন্ধসহ ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ারও ঘোষণা দেন বক্তারা।
এ প্রসঙ্গে ইজারাদার রহমতুল্যা মোল্লা বলেন, দরপত্রের মাধ্যমে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল ইজারা নেওয়া হয়েছে। নীতিমালা অনুয়ায়ী বালু উত্তোলন করা হচ্ছে। এখানে বিদ্যালয়ের সম্পত্তি দখল করে মাটি কাটা হয়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 06:32:47 pm, Thursday, 27 October 2022