Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নিয়োগ পরীক্ষা স্থগিত  – নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:30:17 pm, Friday, 28 October 2022
  • 67 বার পড়া হয়েছে

নিয়োগ পরীক্ষা স্থগিত  - নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিয়োগ পরীক্ষা আসস্মিক স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেগমগঞ্জ-ঢাকা সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে চাকুরী প্রার্থীরা।

একাধিক পরীক্ষার্থী জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী মেডিক্যাল টেকনোলজিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার নিয়োগ পরীক্ষার দিন ধার্য্য ছিল। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার ৩০ মিনিট আগে প্রধান গেটে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিতের নোটিশ ঝুলিয়ে দেয়। ওই সময় বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা ৮শতাধিক পরীক্ষার্থী ওই নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন। তারপর তারা মেডিকেল কলেজের প্রধান গেটে অবস্থান নিয়ে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অনির্দিষ্টকালের জন্য কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে তা কর্তৃপক্ষ বলতে নারাজ। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার তারিখ টেলিটকের মাধ্যমে জানিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থীরা তাদের মানববন্ধন স্থগিত করেন।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ৮শতাধিক পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলেজ থেকে জানানো হয়েছে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরীক্ষার্থীরা ২-৩মিনিট সড়কে অবস্থান নেয়। তাৎক্ষণিক পুলিশ পরীক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করে। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে পরীক্ষার্থীদের মুঠোফোনে পরীক্ষার তারিখ জানিয়ে দিবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নিয়োগ পরীক্ষা স্থগিত  – নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ

আপডেট সময় : 08:30:17 pm, Friday, 28 October 2022