Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের বাড়িতে হামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:07:53 pm, Saturday, 19 November 2022
  • 59 বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের বাড়িতে হামলা

নোয়াখালী প্রতিনিধি।।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী সদর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা এবং এক যুবককে কুপিয়ে জখমের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুর গ্রামে এবং অশ্বদিয়া ইউনিয়নের আইউবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাদির হানিফ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) আবদুর রহিম জানান, পাশের অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের হাফেজ আব্দুল বাসেদের ছেলে নাহিদের নেতৃত্বে কিশোর দলের সদস্যরা অনেকদিন রাজারামপুরে মাদক কেনাবেচাসহ নানা রকম অপরাধ সংগঠিত করে আসছে। কিছুদ আগে নাহিদকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। জেল থেকে বেরিয়ে নাহিদ তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার অভিযোগে আবদুর রহিম মেম্বারসহ রাজারামপুরের অনেককে হুমকি দিয়ে আসছে। শুক্রবার রাতে নাহিদ ও তার সহযোগীরা ইউপি সদস্য আবদুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের কাঁচসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। স্থানীয় লোকজন জানান, অস্ত্রশস্ত্র নিয়ে আসা ২৫/৩০ জন কিশোর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃস্টি করে। এসময় তারা আবদুর রহিম মেম্বারকে খোঁজাখুজি করে তাকে হাতের কাছে পেলে হত্যার হুমকি দিয়ে যায় বলেও জানান তারা।

খবর পেয়ে কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ঘটনাস্থলে যান। এ সময় তিনি জানান, নাহিদ ও তার সহযোগীরা অন্য এলাকা থেকে এসে রাজামামপুরে অনেকদিন থেকে মাদক সেবন, বিক্রি ও মানুষকে হুমকি ধমকি দিয়ে আসছে। মাদকের বিরুদ্ধে কথা বলায় নাহিদ ও তার সহযোগীরা আব্দুর রহিম মেম্বারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এদিকে নাহিদের বন্ধু ও স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আবদুর রহিম মেম্বার তার লোকজন নিয়ে নাহিদের বাড়ির সামনে গিয়ে তাকে কুপিয়ে জখম করে। সেখান থেকে উদ্ধারের পর তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজারামপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের বাড়িতে হামলা

আপডেট সময় : 10:07:53 pm, Saturday, 19 November 2022