
নারায়নগঞ্জের রূপগঞ্জে ৭ বছরের এক শিশুকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। নিহতর নাম মাইমুনা (৭)। সে আড়াইহাজার থানার হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্রামের মামুনের মেয়ে।
গত মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে রূপগঞ্জ পপুলার হাসপাতালে এই ঘটনা ঘটে।
নিহতর বাবা মামুন বলেন, এক সপ্তাহ আগে টনসিল সমস্যার জন্য মাইমুনাকে পপুলার হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়েছে। ডাক্তারের পরামর্শে টনসিল অপারেশন করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অপারেশনের জন্য ইনজেকশন পুশ করার কয়েক মিনিট পর আমার মেয়ে মারা যায়।
এতে ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকজন এসে হাসপাতালে ভাঙ্গচুর চালায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ও নিহতর সঠিক বিচারের আশ্বাসে স্বজনরা শান্ত হয়।
রূপগঞ্জ পপুলার হাসপাতালের ডিউটি ডাঃ মেহমুদ বলেন, মাইমুনাকে সকল পরিক্ষা নিরীক্ষা করেই চিকিৎসা করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তদন্ত’র সরকারি ফোনে একাধিকবার ফোন করলে তা রিসিভ করেনি।
রূপগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মামুন বলেন, এই ঘটনায় কোন পক্ষেই কোন অভিযোগ করেনি।

















