Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ

প্রধান শিক্ষকের অনিয়ম,দুর্নীতি,স্বজন প্রীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ করেছে অভিভাবকরা।
অভিযুক্তর নাম মোছাঃ বিলকিছ আক্তার। তিনি নাসিরনগর খান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। নামমাত্র প্রধান শিক্ষক থাকলেও বিদ্যালয় এসে শিক্ষার্থীদের ক্লাস নেন না মনের ভুলেও। তার বাড়ী বিদ্যালয়ের পাশে থাকায় নিজ ইচ্ছে মতো বিদ্যালয়ে আসেন। মাসের ভিতর তিনি বেশীর ভাগ সময়ে বিদ্যালয় অনুপস্থিত থাকেন।

কয়েকজন অভিভাবক বলেন, তিনি প্রতিদিন বিদ্যালয় আসেন সকাল ৯টার দিকে আবার চলে যান বেলা ১২ টার মধ্যেই। বিদ্যালয় এসেই আগে হাজিরা খাতায় স্বাক্ষর করেন তিনি। পরে সহকারী শিক্ষকদের ডেকে নানা অজুহাত দেখিয়ে আবার বাড়ীতে চলে যান। তার বিরুদ্ধে কোন অভিভাবক কথা বললে তার মাশুল দিতে হয় শিক্ষার্থীকে।

খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে খান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা তালিকার শীর্ষে থাকা অনেক শিক্ষার্থী বৃত্তি পরিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

অভিভাবক তৌহিদ মিয়া বলেন, বিদ্যালয়টিতে ৫ ম শ্রেনীতে ৬৫ জন ছাত্র ছাত্রী অধ্যায়নরত রয়েছে। তাদের মাঝে রোল নং ১ হতে ১৯ পর্যন্ত কোন শিক্ষার্থীকে বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করতে দেয়নি। তিনি তার মনগড়া মত যাদের কে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে তাদের বিদ্যালয় রোল-নং হল ২০,৩০,৩৯,৪৪,৫৯ ও ৬৪ । এতে ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকরা। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকার কাছে অনুরোধ করলে তিনি অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। পরে অভিভাবকরা খান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কমিটির কাছে মৌখিক ভাবে জানান।
স্কুল কমিটির সভাপতি সৈয়দ আহমদ বখত মতিন জানান, অভিভাবকদের অভিযোগের বিষয়টি প্রধান শিক্ষিকাকে অনুরোধ করেছি কিন্তু তিনি আমার অনুরোধ রাখেননি। আমরা চাই নিয়মতান্ত্রিক ভাবে স্কুলটি পরিচালনা করতে। কিন্তু প্রধান শিক্ষিকা কারো কথা শোনে না। তিনি সব সময় তার মনগড়া মত চলতে চায়।
এ বিষয়ে প্রধান শিক্ষিকা বিলকিছ আক্তার মুঠুফোনে বলেন, করোনার কারনে প্রায় দু বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যারা তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল তার এখন পঞ্চম শ্রেণীতে পড়ছে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকে কেন্দ্র করে একটি মেধাতালিকার পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরিক্ষায় যে সব শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে আমি তাদেরকে বৃত্তি পরীক্ষার জন্য সিলেক্ট করি।
নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া গনমাধ্যমকে জানান,আমাদের নির্দেশনা আছে প্রতিটি বিদ্যালয় থেকে ১০% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। প্রধান শিক্ষিকার মনগড়া মত করে কোন তালিকা দেয়ার সুযোগ নাই।

ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর বলেন, আমি এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তাৎক্ষণাৎ আইনানুক ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : 09:33:08 am, Thursday, 8 December 2022