Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

টেকনাফ থেকে অপহৃত ৮জনকে উদ্ধার করা যায়নি ৪দিনেও

  • Reporter Name
  • আপডেট সময় : 09:49:50 pm, Wednesday, 21 December 2022
  • 96 বার পড়া হয়েছে

টেকনাফ থেকে অপহৃত ৮জনকে উদ্ধার করা যায়নি ৪দিনেও

তৌহিদ বেলাল, কক্সবাজার।।

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় মাছ শিকারে গিয়ে অপহৃত ৮ জনকে তিনদিনেও উদ্ধার করা যায়নি। তাদের মুক্তিতে ২৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে অনড় রয়েছে অপহরণকারীরা।

এদিকে অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টেকনাফ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের দল সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করে আসছে গত তিনদিন ধরে। তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অপহৃতদের পরিবারের সদস্য এবং এলাকাবাসীও থেমে নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকার ছড়াখালে মাছ শিকারে যায় তিন শিক্ষার্থীসহ ৮ জন। পরে অপহরণকারীরা জনপ্রতি তিন লক্ষ করে মোট ২৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাহাজপুরা গ্রামের সৈয়দ আমিরের পুত্র কলিম উল্লাহ, নুরুল হকের পুত্র নুর মুহাম্মদ, রশিদ আহমদের পুত্র মোহাম্মদ উল্লাহ, কাদির হোসেনের পুত্র নুরুল হক, ছৈয়দ আমিরের পুত্র মোস্তফা কামাল, রশিদ আহমদের পুত্র নুরুল আবছার, মমতাজ আহমদের পুত্র মুহাম্মদ রিদুয়ান ও রুস্তম আলির পুত্র সেলিম উল্লাহ।

অপহৃতদের পরিবারের লোকজন জানায়, পাহাড়ি ছড়াখালে মাছ শিকারে গেলে পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ৮ জনকে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে রাত ন’টার দিকে অপহরণকারীরা ফোন করে জনপ্রতি ৩লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম ৮জনকে অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণের ঘটনা অবগত হওয়ার পর থেকেই পুলিশ দফায় দফায় উদ্ধার অভিযান চালিয়েছে। এই অভিযান অব্যাহত রয়েছে এবং অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরে রোববার রাতে ও এই পর্যন্ত প্রতিদিন সকাল-বিকাল-সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি চালিয়েও অপহৃতদের কোনো হদিস পাওয়া যায়নি।

টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য (এমইউপি) রফিকুল ইসলাম জানান, পাহাড়ি ছড়াতে সখ করে মাছ শিকারে গিয়ে ৮ জন লোক অস্ত্রধারী অপহরণকারীর কবলে পড়ে। একসাথে এতোজন অপহরণের ঘটনা ইতোপূর্বে ঘটেনি।

সূত্র জানায়, অপহৃতদের উদ্ধার অভিযানে যারাই পুলিশকে সহযোগিতা করছে তাদের নিকট অপহরণকারীরা ফোন করে হুমকি দিচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে, অপহরণকারীদের সাথে এলাকার অপরাধচক্রের যোগসাজশ রয়েছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, অপহরণকারীদের সাথে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় দুর্বৃত্তের যোগসাজশ রয়েছে। নয়তো উদ্ধার অভিযানের সব খবর অপহরণকারীরা প্রতিনিয়ত জানার কথা নয়।

চেয়ারম্যান খোকন আরও জানায়, মঙ্গলবার ভোরে অপহরণকারিরা অপহৃত রিদুয়ানের বাবাকে ফোন করে তাদের জিম্মি থাকা একেক জনের কাছ থেকে একেক পরিমাণ টাকা তুলে তাদের (অপহরণকারী) দেখিয়ে দেওয়া জায়গায় টাকাটি পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনাও দেয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘একসাথে এতো লোক অপহরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশের একাধিক দল পাহাড়ে কাজ করছে’।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

টেকনাফ থেকে অপহৃত ৮জনকে উদ্ধার করা যায়নি ৪দিনেও

আপডেট সময় : 09:49:50 pm, Wednesday, 21 December 2022