Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নালিতাবাড়ীতে বন্য হাতীর আক্রমণে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:35 pm, Saturday, 7 January 2023
  • 113 বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে বন্য হাতীর আক্রমণে যুবকের মৃত্যু

রাকিবুল হাসান

শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বাতকুচি বনবিটের নয়াবিল ইউনিয়নের দাওধারা এলাকার গভীর অরণ্যে বন্যহাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে শরিফুল ইসলাম শরীফ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শরীফ ওই এলাকার ইউপি সদস্য আব্দুল করিমের পুত্র। পেশায় তিনি কিন্ডারগার্টেন শিক্ষক ও দুই সন্তানের জনক। আজ শনিবার (৭ জানুয়ারী) বেলা ১২টায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকার লোকালয়ে দীর্ঘদিন যাবত ৪০/৫০টি বন্যহাতির দল খাদ্যের সন্ধানে তান্ডব চালিয়ে আসছে। এরা গত কয়েকদিন যাবত কয়েকটি উপদলে বিভক্ত হয়ে পাহাড়ি এলাকার বাড়ি-ঘরে তান্ডব চালাচ্ছে। বন্যহাতির তান্ডব থেকে রক্ষা পেতে শুক্রবার বিকেলে দাওধারা-কাটাবাড়িপাড়া গ্রামের শরীফসহ কয়েকজন প্রতিবেশী মিলে দাওধারা ইসলামিক মিশন এলাকার লালটিলা নামক গহীন অরণ্যে হাতি তাড়াতে যান।

হাতির দল লোকজনের উপস্থিতি টের পেয়ে তাদেরকে আক্রমণ করে। এসময় জীবন বাঁচাতে শরীফসহ সঙ্গীয়রা দৌড় দেন। কিন্তু বেশি দুর যেতে পারেন নি। জঙ্গলে পড়ে গেলে বন্যহাতির দল তাকে শুঁড় দিয়ে পেচিয়ে আছাড় মেরে ও পা দিয়ে পিষ্ট করে মেরে ফেলার পর মরদেহ ঘিরে রাখে। খবর পেয়ে এলাকাবাসী দলবদ্ধ হয়ে ঘটনাস্থল থেকে শরীফের মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা রেঞ্জকর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শরীফুল হাতি তাড়াতে গেলে আকস্মিকভাবে আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হাড়ান। তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বনবিভাগ থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত ক্ষতিপুরণ হিসেবে ৩ লাখ টাকা প্রদানের ব্যবস্থা করা হবে।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। একইসাথে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শরীফের পরিবারকে সরকরীভাবে ২৫ হাজার টাকা আর্থিক ক্ষতিপুরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বন্যহাতির তান্ডবসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও ইউএনও জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। নিহত শরীফের পরিবারে বইছে শোকের মাতম। প্রায় দুই যুগ ধরে গারো পাহাড়ে বন্যহাতির দল তান্ডব চালিয়ে জানমালের ক্ষতি সাধন করে আসলেও কার্যকরী পদক্ষেপ গ্রহন না করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। তারা বন্যহাতির তান্ডব থেকে মুক্তি পেতে এর স্থায়ী সমাধান চান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নালিতাবাড়ীতে বন্য হাতীর আক্রমণে যুবকের মৃত্যু

আপডেট সময় : 05:17:35 pm, Saturday, 7 January 2023