Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

তিতাসের বৃদ্ধা মিনরা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:37 pm, Monday, 16 January 2023
  • 116 বার পড়া হয়েছে

তিতাসের বৃদ্ধা মিনরা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটন

তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসের বৃদ্ধা মিনরা বেগম হত্যাকান্ডের ৩৯দিন পর রহস্য উদঘাটন করেছে কুমিল্লা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডি.বি) পুলিশ। প্রেমিক-প্রেমিকাকে এক রুমে দেখে ফেলায় প্রথমে শ্বাসরোধ করে হত্যা ও পরে জবাই করে এবং হাত পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে তারা।গত ১৩জানুয়ারী দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রথম আসামী অন্তর দাসকে জেল হাজতে প্রেরণের মাধ্যমে ক্লুলেস এই চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটনে সফল হন ও.সি ডি.বি রাজেশ বড়ুয়া (পিপিএম) এর নেতৃত্বে একটি চৌকশ দল। এর আগে ১২জানুয়ারী সন্দেহভাজন হিসেবে ভিকটিমের ঘরে অস্থায়ী আশ্রীতা সাইফা আক্তারকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়,পরে তাকে আদালতে সোপর্দ করলে সে আদালতেও হত্যার দায় স্বিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরে তাকে কারাগারে প্রেরণ করে।হত্যার দায় স্বিকার করা আসামীরা হলো, উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের শিপন সরকারের মেয়ে সাইফা আক্তার (১৭) ও পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামের অন্তর দাস।ডি.বি’র ও.সি রাজেশ বড়ুয়া (পিপিএম) আদালতের বরাত দিয়ে এই প্রতিনিধিকে জানান, অভিযুক্ত সাইফা আক্তার ও অন্তর দাসের মধ্যে গত ৭/৮মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং মাঝে মধ্যে রাতে সাইফাদের বাড়িতে দেখা করতো অন্তর দাস। ঘটনার কিছু পুর্বে থেকে সাইফাদের বাড়িতে বিল্ডিং নির্মানের কাজ চলমান থাকায় প্রতিবেশী তারা মিয়া সরকারের (ভিকটিম মিনরা বেগম স্বামী) বিল্ডিং অস্থায়ী আশ্রয়ে থাকতো ছোট দুই ভাই নিয়ে।এই সুবাধে অন্তর দাসের সাথে অন্তরঙ্গতা আরো বেড়ে যায় এবং গত ৬ ডিসেম্বর রাতে ভিকটিম মিনরা বেগমের বিল্ডিং এ প্রবেশ করে। এসময় মিনরা বেগম দেখে ফেলায় উভয়ে মুখ চেপে ধরে ভিকটিমের ওড়না দিয়ে মুখে প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং পরে সাইফার প্রেমিক অন্তর চন্দ্র দাস পকেট থেকে ছুড়ি বের করে জবাই করে ও হাত পায়ের রগ কেটে ফেলে মৃত্যু নিশ্চিত করে সাইফা রুমে গিয়ে ঘুমিয়ে পরে এবং অন্তর দাস পালিয়ে যায়।

ওসি আরো জানায়, সাইফা আক্তার এবার এসএসসি পরিক্ষা দিয়ে এক বিষয় ফেল করে এবং স্কুলে আসা-যাওয়ার পথেই অন্তর দাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

উল্লেখ্য, গত ৬ডিসেম্বর রাতে তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে মিনরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে ও হাত পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সেসময় ভিকটিমের ছেলে আবুল বাশার ভাসানী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে তিতাস থানায় মামলা রুজু করা হয়েছিলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

তিতাসের বৃদ্ধা মিনরা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটন

আপডেট সময় : 05:17:37 pm, Monday, 16 January 2023