Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কক্সবাজারে জোড়া খুনের ঘটনায় ঘাতক দুই সহোদর গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:17:48 pm, Wednesday, 18 January 2023
  • 134 বার পড়া হয়েছে

কক্সবাজারে জোড়া খুনের ঘটনায় ঘাতক দুই সহোদর গ্রেফতার

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজার শহরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে জোড়া খুন মামলার রহস্য উদঘাটন, চব্বিশ ঘন্টার মধ্যে দু’জন হত্যাকারীকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের একাধিক টিম মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরতলির খুরুশকুল এলাকা থেকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়ার আবদুল খলিলের দুই পুত্র জয়নাল আবেদিন (৩২) ও কামাল উদ্দিন (২৮)।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানান- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অলক বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে জোড়া খুন মামলার রহস্য উদঘাটন, হত্যাকান্ডের চব্বিশ ঘন্টার মধ্যে দু’জন হত্যাকারীকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়- কক্সবাজার শহরতলির খুরুশকুলে ঘাতক কামালের শ্বশুরবাড়ির পাশের একটি বাড়ি থেকে আসামি জয়নাল আবেদিন ও কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। মামলার অন্যতম আসামি ও ঘাতক আতিককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

ঘটনার সূত্রে জানা যায়, গেল সোমবার (১৬ জানুয়ারি) রাত এগারোটার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় আবদুল খলিলের পুত্র আতিকের সাথে একই এলাকার কায়ছার হামিদ ও মফিজুল ইসলামের মধ্যে হাতাহাতি হয়। এর এক পর্যায়ে আতিক তার ভাই কামাল উদ্দিন ও জয়নাল আবেদিনকে খবর দিয়ে ডেকে এনে সাইদুলকে হাতে, বুকে ও পিটে ছুরিকাঘাত করে। চাচাতো ভাই সাইদুলকে বাঁচাতে কায়ছার এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে হামলাকারীরা। এছাড়া তাদের আরেক ভাই মফিজকেও ছুরিকাঘাত করে ঘাতকের দল। আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কায়ছার হামিদ ও সাইদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মফিজ এখনো চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কক্সবাজারে জোড়া খুনের ঘটনায় ঘাতক দুই সহোদর গ্রেফতার

আপডেট সময় : 11:17:48 pm, Wednesday, 18 January 2023