Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

হোমনায় আগ্নেয়াস্ত্রসহ ডি.বি’র হাতে আটক – ডাকাত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:18:06 pm, Tuesday, 31 January 2023
  • 130 বার পড়া হয়েছে

হোমনায় আগ্নেয়াস্ত্রসহ ডি.বি'র হাতে আটক - ডাকাত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় জেলা গোয়েন্দা শাখা (ডি.বি) পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী পাইপগান ও ১রাউন্ড কার্তুজসহ টিপু ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।গত রবিবার রাতে ডিবি কুমিল্লা’র একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি প্রতিরোধ ও বিশেষ অভিযান
পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শরীফপুর গ্রামের সাব বাড়ীর নাছির উদ্দিন উরফে পাশার ছেলে।এক প্রেস রিলিজের মাধ্যমে ডি.বি’র ও.সি রাজেশ বড়ুয় (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে হোমনা থানাধীন ঘাগুটিয়া ইউনিয়নের দক্ষিণ চুনারচর এলাকার হোমনা-
টু-দুলালপুরগামী আনার ব্রীজের আশে পাশে অবস্থান করছে। সেসময় উক্ত এলাকায় ডিবি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে সশস্ত্র ডাকাত দল টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে গুলির আওয়াজ ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন লাঠি-সোঠা নিয়ে এগিয়ে আসে এবং এক ডাকাতকে গণপিটুনি দেয়।এদিকে স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ ও থানা পুলিশ ডাকাতদলকে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশীকালে মো. রবিউল আউয়াল টিপু নামে ডাকাতকে আহত অবস্থায় আটক করে এবং ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান, ১রাউন্ড তাজা কার্তুজ ও ১টি লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত লম্বা দা উদ্ধার করা হয়।ডি.বি আরও জানায়, আহত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ডাকাত দলের সদস্য বলে স্বিকার করে।গ্রেপ্তারকৃত আহত আসামি মো. রবিউল আউয়াল টিপু’র বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও সহযোগী পলাতক আসামিদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ২টি মামলা রুজু করা হয়েছে।অস্ত্রধারী ডাকাতদের গ্রেপ্তার ও সনাক্ত করনে মাননীয় কুমিল্লা পুলিশ সুপার মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।গ্রেপ্তারকৃত ডাকাত মোঃ রবিউল আউয়াল টিপু’র বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ডাকাতি প্রস্তুতিসহ ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

হোমনায় আগ্নেয়াস্ত্রসহ ডি.বি’র হাতে আটক – ডাকাত

আপডেট সময় : 05:18:06 pm, Tuesday, 31 January 2023