Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ঈদগাঁওতে ইজিবাইক চালক মোরশেদ হত্যার দুই আসামি – গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:35:53 pm, Sunday, 19 February 2023
  • 118 বার পড়া হয়েছে

ঈদগাঁওতে ইজিবাইক চালক মোরশেদ হত্যার দুই আসামি - গ্রেফতার

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় ইজিবাইক চালক মোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত মূল ঘাতকসহ দুজন গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার শহর ও সদরের ভারুয়াখালি এলাকা এ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।
এরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিয়াজিপাড়ার আবদুস শুক্কুরের পুত্র মুরশেদ আলম (৩১) ও কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌধুরীপাড়ার ছগির আহমদের পুত্র মুহাম্মদ শাহ আলম (৪২)। নিহত ইজিবাইক চালক মোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার শামসুল আলমের পুত্র।

র‌্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজিপাড়ার একটি সুপারি বাগান থেকে ইজিবাইক চালক মোরশেদ আলমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এবিষয়ে ঈদগাঁও থানায় মামলা হলে র‌্যাব-১৫, কক্সবাজার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, হত্যাকান্ডের মূলহোতা মুরশেদ আলমকে শনিবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর টেকপাড়া এলাকার জনতার সড়কের বোরহান উদ্দিনের ভাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে পরে রাত আটটার দিকে সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম মুহসিনিয়াপাড়া হতে হত্যাকান্ডের সহযোগী শাহআলমকে গ্রেপ্তার ও নিহতের ইজিবাইকটি উদ্ধার হয়।

আসামিরা র্যাব’র জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেপ্তার হওয়া মুরশেদ একজন অটোরিকশা ছিনতাইকারী চক্রের দলনেতা। বিভিন্ন সময়ে সে তার সহযোগী ছিনতাইচক্রের মাধ্যমে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় ইজিবাইক এবং অটোরিকশা ভাড়ার কথা বলে সুবিধাজনক স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে সর্বস্ব লুটে নেয়। পরে ছিনতাইকৃত ইজিবাইক-অটোরিকশা অন্যত্র বিক্রি করে দেয়।
তারা আরো জানায়, ঘটনার দিন ৮ ফেব্রুয়ারি রাতে ঘাতক মুরশেদ কয়েকজন সহযোগীসহ নিহত মোরশেদ আলমের ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া নেয়। পরে চালক মোরশেদ আলমকে হত্যা করে তার মোবাইল ফোন ও ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। পরে এঘটনায় জড়িত অন্যান্য আসামীরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে চলে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ঈদগাঁওতে ইজিবাইক চালক মোরশেদ হত্যার দুই আসামি – গ্রেফতার

আপডেট সময় : 04:35:53 pm, Sunday, 19 February 2023