Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে সেই খাদের পাশে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 09:13:12 pm, Saturday, 25 February 2023
  • 35 বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সেই খাদের পাশে এবার বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ভূক্তভোগী জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যায় মানুষের বাড়ি ঘরের সাথে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। এরই অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ-রাণীগঞ্জ প্রধান রাস্তার কুবাজপুর ও আছিমপুর গ্রামের মধ্যস্থানে রাস্তা ভেঙে বিশাল খাদে (ডহর) পরিণত হয়। যে কারণে এ রাস্তা দিয়ে সব ধরণের চলাচল বন্ধ হয়ে পড়ে। যদিও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান মিলাদের প্রচেষ্টায় রাস্তার পাশে হাওরের জমির উপর দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ করায় কোন রকমে ছোট ছোট গাড়ি ও মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। মেঘ-বৃষ্টি হলে আর কোন যানবাহন চলাচল করতে পারবে না। আর বর্ষায় নৌকা ছাড়া চলাচলের কোন সুযোগ নেই। এ নিয়ে কয়েক দিন আগে বিভিন্ন গণমাধ্যমে ফলোআপ করে সংবাদও ছাপা হয়। এছাড়া এখানে রাস্তা না হলে এ খাদ দিয়ে স্থানীয় কুবাজপুর হাওরে পানি ঢুকে বোরো ফসল হানির শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন কৃষকরা।
অবশেষে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এ বিশাল খাদের পাশ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। ২৫ ফেব্রæয়ারি শনিবার এখানে বাঁধ নির্মাণের জন্য মাপজোক করে ইউপি সদস্য আতাউর রহমান মিলাদকে প্রকল্প বুঝিয়ে দেন পাউবো’র জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (এসও) মুহাম্মদ হাসান গাজী। প্রকল্প বুঝে পাওয়ার সাথে সাথে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়। এখানে বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় উপস্থিত ও পথচারী কৃষক-জনতার মধ্যে রীতিমতো স্বস্তি বিরাজ করতে দেখা যায়। এ সময় স্থানীয়দের মধ্যে অনেকে বলেন, এখানে বাঁধ নির্মাণ হলে আমরা দুই দিক থেকে উপকৃত হবো। বাঁধের উপর দিয়ে চলাচল করা যাবে ও হাওরের বোরো ফসলও রক্ষা হবে।
এ বিষয়ে পাউবো’র জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (এসও) মুহাম্মদ হাসান গাজী জানান, প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ৩৩নং পিআইসি কমিটির মাধ্যমে এখানে বাঁধ নির্মাণ হচ্ছে। এ পিআইসি প্রকল্পের সভাপতি হলেন ইউপি সদস্য আতাউর রহমান মিলাদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধাপে ধাপে পিআইসি কমিটির অনুমোদন করা হয়েছে। এটি দেরিতে অনুমোদন হওয়ায় এখন কাজ শুরু হলেও দ্রæত শেষ হয়ে যাবে।
এ বিষয়ে বাঁধে মাটিকাটা ঠিকাদার টিটু মিয়া বলেন, এ প্রকল্পের কাজ শেষ করতে হলে কমপক্ষে ৩ লাখ মাটি লাগবে। গাড়িতে মাটিকাটার রেট হচ্ছে কমপক্ষে ৫ টাকা ফুট। সেই হিসেবে এখানে ১৫ লাখ টাকার মাটি লাগবে।
সদ্য কাজ পাওয়া ৩৩নং পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য আতাউর রহমান মিলাদ বলেন, কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনায় বাঁধ নির্মাণ কাজ শুরু করেছি। এখনো ওয়ার্কওয়ার্ডারও পাইনি। শুনেছি প্রায় ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দ দিয়ে এখানে বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। তাই বরাদ্দ না বাড়ালে কাজ করবো কি না এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভূগছি। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে বাঁধ হোক সবার আগে আমি চাই। এখানে বাঁধ হলে রাস্তাও হবে আবার হাওরের ফসলও রক্ষা হবে। তবে লাখ লাখ টাকা ভর্তুকি দিয়ে পারবো না। আমার লাভের প্রয়োজন নেই। পুনরায় মাটির হিসাব করে প্রয়োজনীয় টাকা পেলেই কাজ করবো।
উল্লেখ্য-জগন্নাথপুরে এবার পৌণে ৭ কোটি টাকা ব্যয়ে ৪৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওর ও মইয়ার হাওর সহ অন্যান্য হাওরের আগাম বোরো ফসল রক্ষায় ২৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ চলছে। গত কয়েক দিন সরেজমিনে হাওরে কমপক্ষে ২৫টি প্রকল্প ঘুরে কোথাও কোন অপ্রয়োজনীয় বাঁধ পাওয়া যায়নি। বরং কুবাজপুর ও আছিমপুর গ্রামের মধ্যস্থানে রাস্তা ভেঙে সৃষ্ট ঝুঁকিপূর্ণ ভাঙনে কাজ শুরু করতে অনেক বিলম্ব হয়েছে

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে সেই খাদের পাশে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু

আপডেট সময় : 09:13:12 pm, Saturday, 25 February 2023