
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোমিনুর জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো.সাইফুল আলম মুরাদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারজিনা আক্তার, প্রথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন কবির কাজল, নির্বাচন অফিসের কর্মচারী মো. রাসেল, মহাসিন, মোসাঃ সুরাইয়া আক্তার ও আরজুসহ অনেকে।

















