Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

এসপি-ওসির নামে টাকা হাতিয়ে নিয়েছেন আ’লীগ নেতা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:47:39 pm, Thursday, 2 March 2023
  • 32 বার পড়া হয়েছে

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারে পুলিশের এসপি, এডিসি এবং ওসির নামে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ঈদগাঁও’র আওয়ামী লীগ নেতা হাসান আলি। এই ঘটনায় প্রতারণার শিকার ছৈয়দ আলম ঈদগাঁও থানায় মামলা করেছেন সরকার দলীয় ওই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হাসান আলি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের মৃত আলি হোসেনের পুত্র। তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। বর্তমানে দলটির ইসলামপুর ইউনিয়ন শাখার সহসভাপতি।
মামলাটির (নং- ০৯/২৩) বাদী মুহাম্মদ ছৈয়দ আলম স্থানীয় বাঁশকাটা গ্রামের মৃত খুইল্যা মিয়ার পুত্র এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য (এমইউপি)।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গোলাম কবির মামলার সত্যতা নিশ্চিত করে বলেন- ‘আসামি হাসান আলিকে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে’।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গোমাতলি মৌজার ‘হাফেজের ঘোনা’ নামক চিংড়িঘের ও ইসলামপুরের নাপিতখালি মৌজার ‘কৈলাশের ঘোনা’ নামের চিংড়িঘেরের পানি চলাচলের খাল নিয়ে বিরোধ চলে আসছিলো। বিষয়টির সমাধানের উদ্যোগ নিতে হাসান আলির দ্বারস্থ হন ছৈয়দ আলম। পরে হাসান আলি পুলিশ সুপারকে (এসপি) এক লক্ষ টাকা, অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) এক লক্ষ টাকা ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জকে (ওসি) এক লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করার আশ্বাস দেন। সেই অনুযায়ী বাদী ছৈয়দ আলম ও চিংড়িঘেরের অন্য মালিকেরা হাসান আলির হাতে গত ২ জানুয়ারি ৩৫ হাজার টাকা, পরদিন ১ লক্ষ টাকা ও ৫ জানুয়ারি তৃতীয় দফায় ২ লক্ষ ১০ হাজার টাকা তুলে দেন। পরে জানতে পারেন, প্রশাসনের নাম ভাঙিয়ে এসব টাকা হাসান আলি নিজেই হাতিয়ে নিয়েছেন।

মামলায় আনীত অভিযোগের বিষয়ে হাসান আলি বলেন, ‘মামলাটির বাদীর কিছু জমি একটি পক্ষ দখল করে নিয়েছে। তার পক্ষ হয়ে কাজ করিনি বলে আমার নামে ভিত্তিহীন অভিযোগ এনে একটি মিথ্যা মামলা করেছেন’।

এবিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন- ‘পুলিশের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেয়ার পেছনে যেই জড়িত থাকুক সকলকে আইনের আওয়াতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না’।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

এসপি-ওসির নামে টাকা হাতিয়ে নিয়েছেন আ’লীগ নেতা

আপডেট সময় : 05:47:39 pm, Thursday, 2 March 2023