
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: গণমানুষের অনন্য চেতনার উদ্ভাসনথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহŸায়ক ও বঙ্গবন্ধু-নীল দলের সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় তিনি বলেন, ১৯৭১ সালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তাৎক্ষণিক শব্দ চয়নের মধ্যদিয়ে জাতির পিতা যে ভাষণ দিয়েছিলেন সেটি ছিল অসাধারণ। সাধারণ মানুষকে জাগাতে ভাষণে তিনি যে শব্দমালা প্রয়োগ করেছিলেন এজন্য এটি অসাধারণ।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুই প্রথম সাত কোটি বাঙালিকে ধর্ম, বর্ণ, শ্রেণী, নির্বিষেশে এক মহাঐক্যে জাগ্রত করেছিলেন এবং এই মহাভাষণটি দিয়েছিলেন। এই মহাভাষণটির প্রেক্ষাপট তিনি রচনা করেছিলেন। তাঁর দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্যদিয়ে। ১৯৪৮-১৯৬৮ দীর্ঘ দুই দশকে তিনি অসংখ্যবার বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় চেতনাকে জাগ্রত করার জন্য জেলে গেছেন। এই ভাষণটি তিনি শুরু করেছিলেন পাকিস্তানের শাসকচক্রের হাতে বাঙালির ২৩ বছরের মহাবঞ্চনার ইতিহাস উপস্থাপনের মধ্যদিয়ে। ২৩ বছরের অত্যাচারের ইতিহাস, অধিকার হরনের ইতিহাস, বঞ্চনার ইতিহাস সবই ভাষণে তিনি তুলে এনেছিলেন।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম,ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রামিম আল করিম, বিশ্ববিদ্যারয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক রাগীব রহমান।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সোমবার দিবাগত ১২টা থেকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু ভাস্কর্য পাদদেশে ঐতিহাসিক সাত মার্চের ভাষণ প্রচার করা হয়। পরদিন সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

















