
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের ঢালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো.হুমায়ূন কবির কাজল ও সাধারণ সম্পাদক মো.শের-ই- আলমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন দলিল লেখক মো.মাহবুব আলম,মো.জালাল খান,
মো.নজরুল ইসলাম,মো.মনির হোসেন প্রমুখ।

















