
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের বলরামপুর- কাপাশকান্দি,শ্রী নারায়ণকান্দি -দূর্গাপুর ও নাগেরচর খালের ওপর ব্রীজ নির্মাণ কাজের পরিদর্শন করা হয়।
গত বুধবার দুপুর উপজেলার বলরামপুর ইউনিয়নের ৩ টি ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী
।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,স্থানীয় ওয়ার্ড সদস্য মো.মকবুল হোসেন, ডাঃ হুমায়ুন কবির,বিশিষ্ট সমাজ সেবক মো.হেলাল ভূইয়া ,মো.আলী হোসেনসহ স্থানীয় মানুষজন।

















