Dhaka , Tuesday, 2 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

মোংলা কাস্টম হাউসের রাজস্ব আয় ৩ হাজার ৯৭৫ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:19:36 am, Wednesday, 7 July 2021
  • 182 বার পড়া হয়েছে

মোংলা কাস্টম হাউসের রাজস্ব আয় ৩ হাজার ৯৭৫ কোটি টাকা

মোঃ রুবেল খান মোংলা।

মোংলা, বাগেরহাট।।

বিশ্বজুড়ে করোনার প্রভাব বাড়তে থাকায়
আন্তর্জাতিক বাণিজ্যের সবগুলো সেক্টরেই কমবেশি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। করোনার থাবায় আমদানি- রপ্তানি বাণিজ্যেও নেমে আসে স্থবিরতা। এমন দুর্যোগকালীন সময়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কাস্টম হাউসের কর্মকর্তাদের নিরলস পরিশ্রম ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের কারনে বিদায়ী অর্থবছরে লাভের মুখ দেখেছে প্রতিষ্ঠান দুটি।
বিদায়ী ২০২০-২০২১ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আদায় হয়েছে ৩৪০ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকা এবং মোংলা কাস্টমস হাউসের রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকার কিছু বেশি। গত ২০১৯- ২০ অর্থবছরের তুলনায় এবার ৮২৬ কোটি বেশি আয় করেছে মোংলা কাস্টম হাউস। প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাণিজ্যে করোনার প্রভাব না থাকলে মোংলা কাস্টমস হাউজের আয় আরও বাড়তো। তারা আরো জানান, করোনা না থাকলে এবার রাজস্ব আয় ৫ হাজার কোটি টাকার বেশি হতো।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান,
বিশ্ব অর্থনীতিতে করোনার মারাত্বক প্রভাব থাকা সত্বেও আমাদের বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্মকর্তারা সমন্বিতভাবে বন্দরের আমদানি- রপ্তানিসহ অন্যান্য অপারেশনাল কার্যক্রম ২৪ ঘন্টা সচল রেখেছি। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টায় এবার দুটি প্রতিষ্ঠানই লাভের মুখ দেখেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল জানান, ২০২০-২০২১ অর্থ বছরে মোংলা বন্দরের মাধ্যমে রিকন্ডশন্ড গাড়ি আমদানি হয় ১৪ হাজার ৪৭৪টি। বর্তমানে বন্দরে গাড়ি রয়েছে দুই হাজার ৫৬৩টি।
করোনা পরিস্থিতির কারনে বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকলেও বন্দরে আগের তুলনায় গাড়ি আমদানি কিছুটা বেড়েছে। মোট আমদানির ৬০ শতাংশ রিকন্ডিশন্ড গাড়ি মোংলা বন্দর দিয়েই খালাস করা হয়। তবে গাড়ি আমদানির যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারন করেছিলাম সেটি এবার সম্ভব হয়নি।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহম্মেদ বলেন, করোনার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যে কারণে চীন নির্ভর আমদানি-রফতানি কমেছে। এছাড়া আমদানি করা রিকন্ডিশন গাড়ি রাজস্ব আয়ের অন্যতম খাত। আমদানিকারকদের গাড়ি বিক্রি কমে যাওয়ায় নতুন করে গাড়ি আমদানি খুব বেশি হচ্ছে না। তাই গাড়ির খাতে ভাটা পড়ায় এই খাতে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারন করেছিলাম সেটি অর্জন করা সম্ভব হয়নি।
জানা গেছে, মোংলা বন্দরে আসা আমাদানি-রফতারি পণ্যে (বাল্ব কার্গো) সিমেন্ট, কিংকার এলপিজি গ্যাসের কাঁচামাল ও রিকন্ডিশন্ড গাড়ি এবং কন্টেইনার জাত পণ্যের ওপর নির্ভর করে। ২০২০-২০২১ অর্থ বছরে মোংলা কাস্টমস হাউজের পাঁচ হাজার ১৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে তিন হাজার ৯৭৩ কোটি টাকা। এর আগে করোনা শুরুর বছর ২০১৯-২০২০ অর্থবছরে চার হাজার ৬৯২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিলো তিন হাজার ১৪৯ কোটি ৪৬ লাখ টাকা। ২০১৮-২০১৯ অর্থ বছরে এই আয় ছিলো তিন হাজার ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা। বিগত অর্থ বছরগুলোর তুলনায় গেলো অর্থ বছরে বেড়েছে রাজস্ব আয়। সরকারি এই প্রতিষ্ঠানের রাজস্ব আয় এবং মুনাফা নির্ভর করে মোংলা সমুদ্র বন্দরে আমদানি ও রফতানি পণ্যের ওপর।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

মোংলা কাস্টম হাউসের রাজস্ব আয় ৩ হাজার ৯৭৫ কোটি টাকা

আপডেট সময় : 11:19:36 am, Wednesday, 7 July 2021