Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায়

  • Reporter Name
  • আপডেট সময় : 05:45:30 pm, Saturday, 11 March 2023
  • 45 বার পড়া হয়েছে

আল-মামুন আশিক

 রাবি প্রতিনিধি।। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল উপহার দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। নবীনবরন ও বিদায় শেষ পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. ফুল মিয়া ফারহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আসলাম হোসেন সওদাগর।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে উদ্যোগের মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বেড়ে উঠবে। অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের কুড়িগ্রামের শিক্ষার্থীরা রাবিতে ভর্তির সুযোগ বেশি পেয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের ভবিষ্যত আরো উজ্জ্বল হোক পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরা জীবনে ভালো কিছু করুক।

অনুষ্ঠানে মূখ্য আলোচক রাকসুর সাবেক এজিএস ও সিনেট সদস্য এডভোকেট এস. এম আব্রাহাম লিংকন বলেন, কুড়িগ্রাম মঙ্গা এলাকা নামে পরিচিত থাকলেও আগের মত আর মঙ্গা নেই। এক সময় ৯০ শতাংশ মানুষের পায়ে জুতা ছিলো না। এখন শতভাগ মানুষ পায়ে জুতা পরে। আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিলো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাড়ার সুবাদে আমি জীবনে প্রথম প্যান্ট পরি। সেই তুলনায় বর্তমান শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আমি মনে করি, এসব কাজে লাগিয়ে কুড়িগ্রাম অঞ্চলের ছাত্র ছাত্রীরা পরবর্তী সময়ের জন্য সুফল বয়ে আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকার ও কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি এস. এম আতাউর রহমান বলেন, কুড়িগ্রামের ছেলে মেয়েরা এখন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে। তারা বিভিন্ন রকম সামাজিক কাজ করছে। সামনের দিনে অনগ্রসর কুড়িগ্রামে তারা শিক্ষার আলো ছড়িয়ে দেবে। আমি মনে করি এই সংগঠনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিখনের সঞ্চালনায় সন্মানিত বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা ও নাগেশ্বরী উপজেলার চেয়ারম্যান মোস্তফা জামান। সন্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম মোখলেসুর রহমান মিলন। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট সাদ্দাম হোসেন টিপু ও কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবীর। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সমিতির সাবেক সভাপতি তাওহিদুল ইসলাম দূর্জয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অতিথি সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায়

আপডেট সময় : 05:45:30 pm, Saturday, 11 March 2023