
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের মহেশখালিতে দু’দিনব্যাপি ৬ষ্ঠ মহেশখালি আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা শনিবার (১১ মার্চ) সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের আয়োজনে মহেশখালি উপজেলা পরিষদ মিলনায়তনে লেখক উৎসব ও বই মেলার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি ও প্রতিবুদ্ধিজীবী সম্পাদক সাদাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সম্মানিত অতিথি ছিলেন, মহেশখালি-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন, মেহবুব হাসান (ভারত), অধ্যাপক মেজর (অব.) নুরুল হুদা কুতুবী, ড.মোহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, মহেশখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা, কামরুল হাসান সিদ্দিকী, সাঈদ আহমেদ বাবু, অধ্যাপক স্বপন নাথ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.এফ.এম শামীম।
অনুষ্ঠানে তরুন চিত্রশিল্পী আর.করিম ও তরুন কন্ঠশিল্পী সুমন খানকে সম্মাননা দেয়া হয়। বিকেলে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে দেশ বিদেশের এবং স্থানীয় কবি, শিল্পী ও সাহিত্যিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে লেখক উৎসব ও বই মেলা।

















